শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল স্বতন্ত্র প্রার্থীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২৩, ১৯:১১আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১৯:১১

হলফনামায় মামলার তথ্য গোপন করার অভিযোগ তুলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনির।

শনিবার (৯ ডিসেম্বর) প্রতিনিধির মাধ্যমে তিনি আপিল দায়ের করেন। শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিলের আগে মনিরুজ্জামান নিজের প্রার্থিতা ফেরত পেতে ইসিতে আপিল করেছেন। এক শতাংশ বৈাটারের স্বাক্ষরের তালিকা সঠিক নয়— এমন অভিযোগে রিটার্নিং কর্মকর্তা মনিরের প্রার্থিতা বাতিল করেন।

এ বিষয়ে জানতে চাইলে মনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি আমার প্রার্থিতা ফেরত পেতে ইসিতে আপিল করেছি। আর  শাহাজান ওমরের বিরুদ্ধে আপিল করেছে সংক্ষুব্ধ জনগণ। মামলার তথ্য গোপন করার জন্য তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করা হয়েছে।’

শাজাহান ওমরের বিরুদ্ধে আপিলে বাদী হিসাবে মনিরুজ্জামানের নাম থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার পক্ষে হয়তো আপিল হয়েছে বলেই আমার নাম ও বাড়ির ঠিকানা দেওয়া হয়েছে। যতদূর জানি সাব্বির নামে কেউ ওই মামলার বাদী।’

উল্লেখ্য, ইসির তথ্য অনুযায়ী বাদী হিসেবে মনিরুজ্জামানের নামই দেওয়া হয়েছে। ঠিকানা হিসেবে তার গ্রামের বাড়ি রাজাপুর উপজেলার নয়াবাড়ী ইন্দ্রপাশা গ্রামের নাম উল্লেখ করা হয়েছে। জাকির নামে কোনও এক ব্যক্তি ওই আপিল জমা দেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু