গুলিস্তানে বাসে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ ডিসেম্বর ২০২৩, ১১:০০আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১১:০০

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, ঘোষিত নির্বাচনি তফসিল বাতিল, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ১১তম দফায় অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। এই অবরোধের ৩৬ ঘণ্টার অবরোধের প্রথম দিন মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালেই রাজধানীর গুলিস্তানে বাহন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এদিন সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট রওনা দেয়। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর গুলিস্তান মোড়ে বাহন পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

তবে এ ঘটনায় হতাহতের কোনও খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এর আগে গতকাল (সোমবার) রাত ৯টা ৪৭ মিনিটে টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের সামনে ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তার আগে রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের