তেজগাঁও স্টেশনে ট্রেনে আগুন দিলো দুর্বৃত্তরা, নিহত ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৪আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১২:৪৬

রাজধানীর তেজগাঁও স্টেশনে নেত্রকোনা থেকে ছেড়ে আসা ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে এক নারী ও তার শিশুসন্তানসহ ওই ট্রেনের চার যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর।

নিহতদের দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— নাদিরা আক্তার পপি (৩২) ও তার ৩ বছরের ছেলে ইয়াছিন। বাকি দুজন পুরুষ, তাদের পরিচয় জানা যায়নি। মরদেহগুলো উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রেনে আগুন (ছবি: নাসিরুল ইসলাম)

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান শিকদার জানিয়েছেন, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫টা ৪ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে তিনটি ইউনিট গিয়ে সকাল ৬ট ৪৫ মিনিটে আগুন নির্বাপণ করে। নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটির তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

ট্রেনের আগুন নেভানোর চেষ্টা (ছবি: নাসিরুল ইসলাম)

তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন যাত্রীদের বরাত দিয়ে জানান, ট্রেনটি বিমানবন্দর স্টেশন পার হয়ে খিলক্ষেতে এলে বগিগুলোতে আগুন দেখতে পান যাত্রীরা। তারা চিৎকার শুরু করলে শুনতে পেরে চালক ট্রেনটি তেজগাঁও স্টেশনে থামান। 

আগুন নেভানোর পর ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানায় পুলিশ।

আগুনে ক্ষতিগ্রস্ত ট্রেন (ছবি: নাসিরুল ইসলাম)

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সর্বশেষ খবর
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক