সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জাতীয় দিবস প্যারেডে বাংলাদেশি কন্টিনজেন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৩, ২১:১০আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ২১:১০

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জাতীয় দিবস প্যারেডে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ স্পেশাল ফোর্স কন্টিনজেন্ট ৮-এর ২৬ সদস্যের একটি দল প্যারেডে অংশগ্রহণ করেন। প্যারেডে প্রধান অতিথি হিসেবে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি ফস্টিন-আরচাংগে তৌদেরা এবং সেনাপ্রধান জেনারেল যেফিরিন মামাদৌ উপস্থিত থেকে প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। এ সময় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি ফস্টিন-আরচাংগে তৌদেরা বাংলাদেশের শান্তিরক্ষী কন্টিনজেন্টকে জাতীয় দিবস প্যারেডে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, গত ১ ডিসেম্বর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জাতীয় দিবস প্যারেডে বাংলাদেশ ছাড়াও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের ৪৮টি কন্টিনজেন্ট অংশগ্রহণ করে। এই দিনটি উদযাপন উপলক্ষে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সশস্ত্র বাহিনীতে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র সরঞ্জামাদি এবং বিভিন্ন আর্মাড ভেহিক্যাল সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।  ওই প্যারেডে ইউনাইটেড নেশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন দি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের (মিনুস্কা) ফোর্স কমান্ডার এবং বিভিন্ন দেশের কূটনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী 
যান্ত্রিক ত্রুটি নিয়ে যশোরে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম