রেলের নিরাপত্তায় ২৭০০ আনসার নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২৩, ১৬:২৩আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১৬:২৭

চলমান হরতাল, অবরোধ ও নাশকতা এড়াতে বন্ধ ঘোষণা করা হয়েছে কয়েকটি ট্রেন চলাচল। এ ছাড়া নাশকতা ঠেকাতে লাইনগুলোয় টহল ইঞ্জিন চালু এবং নিরাপত্তা বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২ হাজার ৭০০ আনসার সদস্য নিয়োগ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শুক্রবার (২২ ডিসেম্বর) কমলাপুর রেলস্টেশনে ঢাকা বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শফিকুর রহমান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

এর আগে নাশকতা এড়াতে পশ্চিমাঞ্চলের রাতের কয়েকটি ট্রেন বন্ধ হবে বলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শফিকুর রহমান বলেন, নাশকতা এড়ানোর লক্ষ্যে রাতে চলাচলরত অগুরুত্বপূর্ণ চারটি ট্রেন চলাচল বন্ধ এবং আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের যাত্রা সংক্ষিপ্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে ঢাকা থেকে প্রতিটি ট্রেন চালুর আগে টহল ইঞ্জিন চালু ও রেলের নিরাপত্তায় ২ হাজার ৭০০ আনসার সদস্য নিয়োগ করা হয়েছে।

তিনি বলেন, এরই মধ্যে আনসার সদস্যরা কাজ শুরু করেছেন। দুই হাজার আনসার রেলওয়ে পুলিশ ও ৭০০ আনসার সদস্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) অধীনে নিয়োগ করা হয়েছে।

এদিকে রেলওয়ে সূত্র জানায়, রাতের বেলায় যে ট্রেনগুলো চলাচল করে এবং যেসব রুটে ঝুঁকিপূর্ণ স্পট বেশি, সেই ট্রেনগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হবে। এরই মধ্যে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ রাজশাহী থেকে পার্বতীপুর পর্যন্ত উত্তরা এক্সপ্রেস এবং ঈশ্বরদী থেকে রহনপুর পর্যন্ত কমিউটার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে।

/এএইচএ/এনএআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম