আদাবর থানার হাজত থেকে পালিয়েছে মাদক মামলার নারী আসামি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১৮:২১

রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানার হাজতখানার ভেতর থেকে মাদক মামলার এক আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৩০ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পলাতক ওই আসামির নাম লাবনী আক্তার (২০)। তাকে গতকাল (শুক্রবার) দুপুরের দিকে ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করে। এত সিসি ক্যামেরা ও ডিউটি অফিসার থাকার পরও থানার হাজতখানা থেকে এভাবে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

শনিবার (৩০ ডিসেম্বর) আসামি পালানোর বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

তিনি বলেন, শনিবার ভোর রাতে এক নারী আসামি পালিয়েছে। আমরা তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছি। আশা করছি দ্রুতই গ্রেফতার হবে। এই নারীর বিরুদ্ধে মিরপুর থানায় মাদক মামলা রয়েছে। গতকাল আমরা ইয়াবাসহ তাকে গ্রেফতার করেছি। ভোর রাতে সে পালিয়েছে। 

নারীকে গ্রেফতারের পর বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম। মামলা নম্বর ২৬।

আদাবর থানার মামলার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আদাবর থানার এসআই ইব্রাহীম ও এএসআই মাসুম আলীর নেতৃত্বে লাবনী আক্তারকে শেখেরটেক ১১ নম্বর থেকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরদিন আদালতে পাঠানোর জন্য রাতের বেলা আসামিকে থানার হাজতখানায় রাখা হয়। সকালে আদালতে পাঠাতে এসে পুলিশ আসামিকে খুঁজে না পেলে ঘটনাটি নিয়ে থানায় তোলপাড় সৃষ্টি হয়।

ইতোমধ্যে আসামিকে খুঁজে বের করতে আদাবর থানা পুলিশের কয়েকটি টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম