দ্বিতীয়বারের মতো দুর্নীতিবিরোধী বর্ষসেরা পুরস্কার পেলেন সাংবাদিক নুরুজ্জামান লাবু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৪, ১৭:২৪ আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১২:৫৮

দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক) তিনটি শাখায় সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার দিয়েছে। প্রিন্ট মিডিয়া শাখায় বর্ষসেরা প্রতিবেদক নির্বাচিত হয়ে ‘এমজিআই-র‌্যাক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেয়েছেন সাংবাদিক নুরুজ্জামান লাবু। তিনি বাংলা ট্রিবিউনে বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

এছাড়া অনলাইন শাখায় ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক এফ এম আবদুর রহমান মাসুম এবং ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে মাই টিভির সিনিয়র রিপোর্টার মাহবুব সৈকত এমজিআই-র‍্যাক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছেন।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও অতিথিরা

‘সাতক্ষীরায় স্বর্ণ ডাকাতিতে স্থানীয় পুলিশ’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেনদের জন্য এই পুরস্কার পান নুরুজ্জামান লাবু। প্রতিবেদনটি ২০২৩ সালের ১০ এপ্রিল দৈনিক বাংলা প্রকাশিত হয়। ওই সময় তিনি বিশেষ প্রতিনিধি হিসেবে দৈনিক বাংলায় কর্মরত ছিলেন।

এর আগে, ২০২১ সালে অনলাইন ক্যাটাগরিতে বর্ষসেরা পুরস্কার পেয়েছিলেন তিনি।

প্রায় দেড় যুগ ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নুরুজ্জামান লাবু ২০১৬ সাল থেকে বাংলা ট্রিবিউনে কর্মরত রয়েছেন। মাঝখানে গত বছর অল্প কিছু সময় দৈনিক বাংলায় সাংবাদিকতা করেন। এর আগে তিনি দৈনিক মানবজমিন, দৈনিক সকালের খবর, দৈনিক যায়যায়দিন পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা নিয়ে ‘হোলি আর্টিজান: একটি জার্নালিস্টিক অনুসন্ধান’ শীর্ষক গ্রন্থ রচনা করেন নুরুজ্জামান লাবু। ওই বইয়ের ওপর ভিত্তি করে বলিউডে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে।

পেশাদার সাংবাদিক হিসেবে তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) এবং দুদক বিটের সংগঠন রিপোর্টার অ্যাগেইনেস্ট করাপশনের (র‌্যাক) সদস্য।

এর আগে তিনি জঙ্গিবাদ বিষয়ক সেরা রিপোর্টার, ক্র্যাব মিডিয়া অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে অনলাইন এডিটরস ফোরামের শোক
সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, ১০ দিনের আল্টিমেটাম  
সর্বশেষ খবর
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
বন্ধ হয়ে গেলো বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার শ্রমিক বেকার
বন্ধ হয়ে গেলো বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার শ্রমিক বেকার
বিশ্বচ্যাম্পিয়নদের জয়রথ থামছেই না, লাল ঝড়ে উড়ে গেলো চেক রিপাবলিক
বিশ্বচ্যাম্পিয়নদের জয়রথ থামছেই না, লাল ঝড়ে উড়ে গেলো চেক রিপাবলিক
আ.লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
আ.লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট