পরিকল্পিতভাবে বেনাপোল এক্সপ্রেসে আগুন দেওয়া হয়েছে, দাবি পুলিশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৪, ০০:৪১আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০০:৫৪

বেনাপোল এক্সপ্রেসে আগুন পরিকল্পিতভাবে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন। তিনি বলেন, এখনই বলা যাবে না কারা করেছে। তবে এটি যে নাশকতা সেটি স্পষ্ট।

শুক্রবার (৫ জানুয়ারি)  রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।

মহিদ উদ্দিন বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। সাধারণ মানুষ, শিশু, নারীদের প্রতি এ ধরনের আচরণ  অমানবিক যা কোনোভাবেই কাম্য নয়। এই কাজ যারা করেছে তাদের আইনের আওতায় আনা হবে। 

বেনাপোল এক্সপ্রেসে আগুন

আগুনের কোনও ধরনের উপাদান পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখন প্রথম কাজ হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনা। যেটা ফায়ার সার্ভিসের সদস্যরা করেছেন। জীবন বাঁচানো তাদের প্রথম কাজ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি),  বিজিবি, র‍্যাব সহ সকলে এসেছে। আমাদের কর্মকর্তারা এসেছেন। আমাদের যে তদন্তকারী কর্মকর্তারা আছেন তারা এখন থেকে যে আলামত সংগ্রহ করবেন। আমরা চেষ্টা করব কী কারণে আগুন লেগেছে সেটি জানার। 

হরতালের আগেই নাশকতার এমন চেষ্টার বিষয় তিনি বলেন, এর মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভয় ছড়ানো। সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত করতেই এই নাশকতা । একটি জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা পরিকল্পিত নাশকতা। 

বেনাপোল এক্সপ্রেসে আগুন (ছবি: নাসিরুল ইসলাম)

বেনাপোল এক্সপ্রেসে বিদেশি যাত্রীর বিষয়ে কোনও তথ্য আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত এটা নাশকতা মনে হয়েছে। যাত্রীবেশে হয় তো এটা করেছে। বিদেশি যাত্রীর বিষয়টা জানা নেই। এটা রেলওয়ে পুলিশ বলতে পারবে। 

আগুনে ট্রেনটির ৫টি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। এসময় দগ্ধ হয়ে চারজন যাত্রীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

/কেএইচ/এসএসএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম