মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু: ব্যবস্থা নিতে নির্দেশ জাতীয় মানবাধিকার কমিশনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৪, ১৮:৪৫আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১৮:৪৫

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় মাথায় ইট পড়ে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যুর ঘটনাকে দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক ও হৃদয় বিদারক। এ জাতীয় ঘটনা নতুন নয়, এর আগেও একইভাবে ভবন থেকে ইট পড়ে পথচারীরা বিভিন্ন সময় গুরুতর আহত হয়েছেন। কখনও কখনও প্রাণহানিও হয়েছে। কমিশন মনে করে, যথেষ্ঠ পরিমাণ নিরাপত্তা ব্যবস্থার অভাবে বারবার এ ধরনের ঘটনা ঘটছে।
জাতীয় মানবাধিকার কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত করে কারও অবহেলা ছিল কিনা, তা শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে বলা হয়েছে। একইসঙ্গে রাজধানীতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে ভবন নির্মাণকালে সেফটি কেনোপি, সেফটি নেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ নিশ্চিতে এবং ইমারত নির্মাণ বিধিমালা, ২০০৮ বাস্তবায়নে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়, তা কমিশনকে অবহিত করার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বলা হয়েছে। একই আদেশের অনুলিপি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব বরাবরও পাঠানো হয়েছে।  

উল্লেখ্য, বুধবার (১০ জানুয়ারি) রাতে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় মাথায় ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের সিনিয়র সহকারী পরিচালক দীপান্বিতা বিশ্বাস দীপা (৩৭) মারা যান। তার মাথায় ইট পড়ার মর্মান্তিক দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সাইকেলে চড়ে জুমার নামাজে যাওয়ার পথে শিক্ষক নিহত
সর্বশেষ খবর
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল