সবজির দাম কিছুটা কমলেও বেড়েছে পেঁয়াজের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৪, ১৫:৪৩আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৯:০৯

বাজারে সবজির দাম কিছুটা কমলেও পেঁয়াজের দাম কমেনি, উল্টো বেড়েছে। ক্রেতারা স্বস্তির নিশ্বাস ফেলতে পারছে না এখনও। ক্রেতারা বলছেন, সবজির দাম কমলেও তাদের খরচ কমছে না।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর কাওরান বাজারে সরেজমিন দেখা যায় এই চিত্র। সবজির দাম কিছুটা কমলেও বেড়েছে পেঁয়াজের

গত সপ্তাহের সঙ্গে তুলনা করলে দেখা যায়, প্রায় সব সবজিরই দাম কমেছে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত। আজকের বাজারে শিম ৬০-৮০ টাকা, সাদা ও বেগুনি শালগম ৩০-৪০ টাকা, কাঁচা টমেটো ৪০ টাকা, পাকা টমেটো ৭০-৮০ টাকা, পেঁয়াজ কলি ৫০ টাকা, মটরশুঁটি ১১০-১২০ টাকা, মুলা ৪০ টাকা, লাল মুলা ৪০ টাকা, দেশি গাজর ৪০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, সাদা গোল বেগুন ৯০ টাকা, কালো গোল বেগুন ১০০ টাকা, শসা ৮০ টাকা, খিরাই ৭০ টাকা, উচ্ছে ৭০ টাকা, পেঁপে ৪০-৫০ টাকা, মিষ্টি কুমড়া ৩৫-৪০ টাকা কেজি, ঢেঁড়স ১০০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, ধুন্দল ৭০ টাকা, বরবটি ১০০ টাকা, কচুর লতি ৮০ টাকা, কচুরমুখী ১০০ টাকা, স্কোয়াশ ৫০ টাকা,  কাঁচা মরিচ ৬০ টাকা, ধনেপাতা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর লাল বাঁধাকপি (রেড ক্যাবেজ) ৫০ টাকা, সাদা বাঁধাকপি ৪০ টাকা, ফুলকপি ৫০ টাকা, ব্রকলি ৫০ টাকা, লাউ ৮০-১০০ টাকা করে বিক্রি করছে। সবজির দাম কিছুটা কমলেও বেড়েছে পেঁয়াজের

এছাড়া আজকে মানভেদে পেঁয়াজ ৯০-১০০ টাকা, লাল ও সাদা আলু ৪০-৪৫ টাকা, বগুড়ার লাল আলু ৬০ টাকা, দেশি রসুন ২৮০ টাকা, চায়না রসুন ২২০-২৫০ টাকা, ভারতীয় আদা ২৪০ দরে বিক্রি হচ্ছে। এক্ষেত্রে গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম বেড়েছে ৫-২০ টাকা।

বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী শফিউল ইসলাম টিটু বলেন, আজকে বাজারে বেশিরভাগ সবজির দামই কমেছে। কিন্তু পেঁয়াজের দাম তো কমেনি, উল্টো বেড়েছে। কোনও কিছুর দাম কমে আবার অন্য কিছুর যদি বেড়ে যায়। তাহলে তো আমাদের খরচ আসলে কমাতে পারলাম না। খরচ যা ছিল সেটাই রয়ে গেছে।

আরেক ক্রেতা মো. হাফিজুর বলেন, আমাদের কোনও কিছুরই আসলে ঠিক নাই। আজকে দাম কমে তো কালকে আবার বেড়ে যায়। কোনও কিছুই স্থিতিশীল নেই।

সবজি বিক্রেতা মামুন বলেন, সবজির দাম অনেক কমে এসেছে। আরও কমে যাবে বলে মনে হচ্ছে।

সবজির দাম কিছুটা কমলেও বেড়েছে পেঁয়াজের আলু-পেঁয়াজ বিক্রেতা আলমগীর হোসেন বলেন, আলুর দাম আগের চেয়ে কমেছে। তবে পেঁয়াজের দাম বেড়েছে। বাজারে বিভিন্ন মানের পেঁয়াজ পাওয়া যায়। মানভেদে পেঁয়াজের দাম আলাদা হয়। এক্ষেত্রে দাম কিছুটা বেশি-কম থাকে।

এছাড়া আজকের বাজারে ইলিশ মাছ ওজন অনুযায়ী ১০০০-১৪০০ টাকা, রুই মাছ ৩২০-৫০০ টাকা, কাতল মাছ ৩৫০-৬০০ টাকা, কালিবাউশ ৩৫০-৬০০ টাকা, চিংড়ি মাছ ৭০০-১২০০ টাকা, কাচকি মাছ ৪৫০ টাকা, কৈ মাছ ২০০-১২০০ টাকা, পাবদা মাছ ৪০০-৬০০ টাকা, শিং মাছ ৩০০-১২০০ টাকা, বেলে মাছ ৬০০-১২০০ টাকা, টেংরা মাছ ৫০০-৮০০ টাকা, মেনি মাছ ৪০০-৭০০ টাকা, কাজলি মাছ ১০০০-১২০০ টাকা, বোয়াল মাছ ৫৫০- ১২৫০ টাকা, শোল মাছ ১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগি ১৯০-২০০ টাকা, কক মুরগি ২৯০ টাকা, লেয়ার মুরগি ২৬৫ টাকা, দেশি মুরগি ৫০০ টাকা, গরুর মাংস ৬৫০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজির দাম কিছুটা কমলেও বেড়েছে পেঁয়াজের

এদিকে মুদি দোকানের সব পণ্যের দাম রয়েছে অপরিবর্তিত। আজকে ছোট মসুর ডাল ১৪০ টাকা, মোটা মসুর ডাল ১১০ টাকা, মুগ ডাল ১৬৫ টাকা, খেসারি ডাল ১০৫ টাকা, বুটের ডাল ১০০ টাকা, ছোলা ১০৫ টাকা, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৩ টাকা, প্যাকেটজাত চিনি ১৪৮ টাকা, খোলা চিনি ১৪০, টাকা, দুই কেজি প্যাকেট ময়দা ১৫০ টাকা, আটা দুই কেজির প্যাকেট ১৩০ টাকা, খোলা সরিষার তেল প্রতি লিটার ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। এক্ষেত্রে গত সপ্তাহের চেয়ে মসুর ডালের দাম বেড়েছে ৫ টাকা।

ডালের দাম নিয়ে জব্বার স্টোরের বিক্রেতা আজিজুল বলেন, মসুর ডালের দাম কমার সম্ভাবনা নেই। হাইব্রিড মোটা ডাল আছে, যেগুলোর দাম কম। কিন্তু দেশি ডালের দাম বেশি।

/এএজে/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
এতদিন কেউ খবর নেয়নি, ডিমের দাম বাড়তেই কেন এত হইচই
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের