মেডিক্যাল ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে সক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী

নুরুজ্জামান লাবু
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৭

দেশের সবগুলো সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য আগামী ৯ ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভর্তি পরীক্ষায় কেউ যাতে জালিয়াতির আশ্রয় নিতে না পারে, সে জন্য সক্রিয় কার্যক্রম শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর পুলিশের মহাপরিদর্শকের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে মেডিক্যাল ভর্তি পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, ‘আগামী ৯ ফেব্রুয়ারি দেশের সরকারি ১৮টি মেডিক্যাল কলেজ ও ঢাকা ডেন্টাল কলেজসহ মোট ১৯টি ভেন্যুতে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতিমূলক কার্যক্রম নেওয়া হয়েছে। তবে বিগত দিনে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কিছু কুচক্রীমহল, প্রতারক ও দুর্নীতিবাজ ব্যক্তি কোচিং সেন্টারের নামে বা ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে বা ব্যক্তিগতভাবে মেডিক্যাল কলেজে ভর্তির নিশ্চয়তা প্রদান করে। এই কুচক্রীমহল, প্রতারক ও দুর্নীতিবাজ ব্যক্তিরা অভিভাবকদের সঙ্গে মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে স্বচ্ছ পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করাসহ পরীক্ষার্থী ও অভিভাবকদের অহেতুক হয়রানি ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগ ছিল।’

এতে আরও বলা হয়েছে, ‘এমবিবিএস ভর্তি পরীক্ষা জাতীয়ভাবে অনুষ্ঠিত একটি সংবেদনশীল ও স্পর্শকাতর পরীক্ষা। এ জন্য সব কুচক্রী মহলের দিকে কড়া নজরদারি বৃদ্ধিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠানের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।’

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, মেডিক্যাল ভর্তি পরীক্ষায় জালিয়াতি বা প্রতারণা ঠেকাতে ইতোমধ্যে পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) নাসিয়ান ওয়াজেদ পুলিশের সবগুলো ইউনিটকে চিঠি দিয়েছেন। চিঠিতে মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিয়ে কেউ জালিয়াতির চেষ্টা করলে বা অর্থের বিনিময়ে ভর্তি করানোর আশ্বাস দেওয়া ব্যক্তিদের আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দেশে একটি সংঘবদ্ধ চক্র মেডিক্যালসহ বিশ্ববিদ্যালয় ও চাকরি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে। বিভিন্ন সময়ে এই চক্রের একাধিক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এবারও আগে থেকেই চক্রের সদস্যদের নজরদারি করা হচ্ছে। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও নজরদারি চলছে। মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিয়ে কেউ অনৈতিক কোনও কর্মকাণ্ডের চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন সময়ে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় একটি চক্র সক্রিয় ছিল। এই চক্রে একাধিক কোচিং সেন্টারসহ চিকিৎসকরাও যুক্ত ছিল। গত বছর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি বিভিন্ন সময়ে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় অন্তত ৭ জন চিকিৎসকসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। মেডিক্যাল প্রশ্ন ফাঁস করা চক্রের সদস্যরা অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছেন বলেও সিআইডির কর্মকর্তারা জানিয়েছেন।

সূত্র জানায়, বিভিন্ন সময়ে যেসব কোচিং সেন্টার মেডিক্যাল ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত ছিল, সেগুলোর মধ্যে থ্রি-ডক্টরস কোচিং সেন্টার অন্যতম। এছাড়া প্রাইমেট কোচিং সেন্টার, ফেইম কোচিং সেন্টার, মেডিকো ভর্তি কোচিং, ই-হক কোচিং সেন্টারও বিভিন্ন সময় জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা জানান, চলতি বছরও এসব কোচিং সেন্টারের পাশাপাশি অন্যান্য মেডিক্যাল ভর্তি কোচিং সেন্টারগুলো নজরদারির মধ্যে রাখা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন জানান, মেডিক্যাল ভর্তি পরীক্ষায় কেউ যাতে জালিয়াতির আশ্রয় নিতে না পারে সে জন্য প্রয়োজনীয় নজরদারি করা হচ্ছে। গোয়েন্দা পুলিশের পাশাপাশি ডিএমপির সাইবার ইউনিটগুলোও এ বিষয়ে কাজ করছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে সরকারি মেডিক্যাল কলেজগুলোতে বছর পাঁচ হাজার ৩৮০টি আসনে ভর্তির জন্য পরীক্ষা নেওয়া হবে। গতবারের তুলনায় এবার সরকারি মেডিক্যাল কলেজগুলোতে এক হাজারের বেশি সিট বাড়ানো হয়েছে। এছাড়া বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে মোট ছয় হাজার ৩৪৮ আসন রয়েছে। চলতি বছর এমবিবিএস কোর্সে মোট ১১ হাজার ৭২৮টি শিক্ষার্থী ভর্তির জন্য সুযোগ পাবেন। এর বাইরে আর্মড ফোর্স মেডিক্যাল কলেজেও ৩৭৫ জন শিক্ষার্থীর জন্য আসন বরাদ্দ রয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
হাসপাতালের বাথরুম দেখে মন্ত্রী বললেন, ‘হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করবো’
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু আজ থেকে
একাদশ শ্রেণিতে ভর্তির বিষয়ে জরুরি নির্দেশ
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ