মানারাত বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের ১১তম বর্ষপূর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৬ আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৬

দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ১১তম বর্ষপূর্তি। একই সঙ্গে ৯টি ব্যাচের বিদায়ী অনুষ্ঠান পালন করা হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার হলে জমকালো আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী ও বিদায় অনুষ্ঠান হয়।

জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো. মামুন উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. নারগিস সুলতানা চৌধুরী, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন ও ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ এবং এমআইইউর রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন।

অনুষ্ঠানে বক্তৃতা করেন আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলাম, ইইই বিভাগের প্রধান কে এম আকতারুজ্জামান, সেন্টার ফর জেনারেল এডুকেশনের পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রফিকুজ্জামান, রেহানা সুলতানা প্রমুখ।

ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানান এবং বিদায়ীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করেন।

তিনি বলেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের গুণগত শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষায় শিক্ষিত করার জন্য কাজ করছে। সুতরাং আজ যারা এখান থেকে পাস করে বের হয়ে যাচ্ছ, তারা পেশাগত জীবনে হলুদ সাংবাদিকতা পরিহার করে নিজেদের বিবেক ও দেশের স্বার্থকে প্রধান্য দেবেন বলে আমি আশা করি।

অনুষ্ঠান শেষে বিদায়ী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয় ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
ভুয়া সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি
বাংলাদেশের সুনীল ইকোনমি খাতে নতুন শিল্পের সম্ভাবনা নিয়ে আইইউবিতে সেমিনার
বোমা হামলার হুমকি: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন, চলছে নিরাপত্তা তল্লাশি
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের
গর্ব করে বলতে পারি, আমার দলের কোনও কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী
গর্ব করে বলতে পারি, আমার দলের কোনও কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
জলরাশির গর্জনময় সৌন্দর্যে মুগ্ধতার অনন্য জগৎ ইগুয়াজু জলপ্রপাত
জলরাশির গর্জনময় সৌন্দর্যে মুগ্ধতার অনন্য জগৎ ইগুয়াজু জলপ্রপাত
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন