আন্তঃবিশ্ববিদ্যালয় নবায়নযোগ্য শক্তি বিতর্ক প্রতিযোগিতা শুরু

বাংলা ট্রিবিউট রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২১আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২১

‘নবায়নযোগ্য জ্বালানি, শিল্পায়নের আগামী’ স্লোগানকে সামনে রেখে ‘দ্বিতীয় জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় নবায়নযোগ্য শক্তি বিতর্ক প্রতিযোগিতা’ শুরু হয়েছে।

তৈরি পোশাক (আরএমজি) খাতে কার্বন নিঃসরণ হ্রাস, নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য অর্জনে শ্রমিকের মানবাধিকার ও সমতা নিশ্চিত এবং বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রিতে রাখতে জীবাশ্ম জ্বালানিভিত্তিক শক্তিতে বিনিয়োগ হ্রাসের দাবিতে ঢাকার প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে শনিবার (১০ ফেব্রুয়ারি) দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে অংশ নিচ্ছে দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়।

প্রতিযোগিতার প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী।

অনুষ্ঠানে ড.সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘পরিবেশ বাঁচাতে হলে আমাদেরকে নবায়নযোগ্য শক্তি নির্ভরতা বাড়াতে হবে। নীতিনির্ধারকরা এ নিয়ে অনেক কথা বলেন, কিন্তু তা বাণিজ্যভিত্তিক। তারা কাজও করবেন সেভাবেই। কার্বন নিঃসরণ কমানো, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো নিয়ে আমাদের কর্মপরিকল্পনা অনেক, কিন্ত বাস্তবায়ন কম। আমরা পরিবেশ বাঁচানোর কথা বলছি, আমরাই আবার সুন্দরবনের গাছ কাটছি। বান্দরবানে বাঁধ দিয়ে পরিবেশের ভারসম্য নষ্ট করছি। তাই তরুণদের এগিয়ে আসা জরুরি। এসব নিয়ে তাদের কাজ করতে হবে। না হলে বাংলাদেশকে এগিয়ে নেওয়া কঠিন হবে।’

বিতর্ক প্রতিযোগিতার মূল প্রবন্ধ উপস্থাপনা করেন অক্সফ্যাম ইন বাংলাদেশের ক্লাইমেট জাস্টিস অ্যান্ড ক্লাইমেট জাস্টিস এবং ন্যাচারাল রাইটস বিভাগের প্রধান ড. মোহাম্মদ ইমরান হাসান।

মূল প্রবন্ধ উপস্থাপনায় জলবায়ু ন্যায্যতা, তৈরি পোশাক খাতে কার্বন নিঃসরণ হ্রাস, শ্রমিকের সুরক্ষা ও সমতা নিশ্চিত, জীবাশ্ম জ্বালানিভিত্তিক শক্তিতে বিনিয়োগ হ্রাস ইত্যাদি বিষয় উঠে আসে। বলা হয়, জাতিসংঘের পরিবেশ কর্মসূচির প্রতিবেদন (২০২১) অনুযায়ী, বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে রাখতে বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন ২০৩০ সালের মধ্যে অর্ধেকে এবং ২০৫০ সালের মধ্যে শূন্যে নামিয়ে আনতে হবে।

তৈরি পোশাক খাতের কার্বন নিঃসরণ বিষয়ে বলা হয়, খাতটির প্রায় ৯৭ শতাংশ জীবাশ্ম জ্বালানি খাতের ওপর নির্ভরশীল। যদিও বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে, কিন্তু আরএমজি খাতের জন্য নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে সুনির্দিষ্ট কোনও নীতিমালা ও পরিকল্পনা না থাকায় লক্ষ্য অর্জনে খুব সামান্যই এগোতে পেরেছে। দেশের পোশাক শ্রমিকদের বড় একটি অংশ মজুরির দিক থেকে নিপীড়নের শিকার। দেশে একজন পোশাক শ্রমিকের ন্যূনতম মাসিক বেতন ১০০ ডলার, যার মধ্যে ৩৬ ডলার খরচ হয় পুরো পরিবারের খাদ্যের পেছনে। যেখানে যুক্তরাষ্ট্রের একজন বিক্রয়কর্মীর বেতন মাসে প্রায় ৪ হাজার ডলার।

প্রতিযোগিতায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে- আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইস্টার্ন ইউনিভার্সিটি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ইন্টারন্যাশনাল ইসলামিক ইনিভার্সিটি চট্টগ্রাম, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সাটাইল (বুটেক্স), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, সরকারি তিতুমীর কলেজ, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, উত্তরা ইউনিভার্সিটি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমেরিকান-ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), তেজগাঁও কলেজ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়।

অক্সফ্যামের সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতাটি আয়োজনে সহায়তা করছে ডিবেট ফর হিউম্যানিটি (ডিএফএইচ) এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এর আগে ২০২২ সালে এই প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি