গুলিস্তান শপিং কমপ্লেক্সের মামলায় তিনজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০০

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন রাজধানীর গুলিস্তান শপিং কমপ্লেক্স ভবনের ১৫৮টি দোকান বা স্পেস বরাদ্দে দুর্নীতির অভিযোগে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ১-এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক অজয় কুমার সাহা।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন গুলিস্তান কমপ্লেক্স ভবনের ১৫৮টি দোকান, স্পেস বা গোডাউন বৈধ ক্ষমতা পাওয়া ব্যক্তি তথা ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে ছাড়াই অবৈধভাবে বিক্রি বা হস্তান্তর করা হয়। তাছাড়া ভাড়া চুক্তিও সম্পাদন করা হয়। এসব অভিযোগ অনুসন্ধান শেষে ২০২২ সালের ২০ জানুয়ারি মামলাটি দায়ের করেছিলেন দুদকের উপ-পরিচালক এসএম রাশেদুর রেজা। পরে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপ-পরিচালক অজয় কুমার সাহাকে।

দীর্ঘ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ওয়ার্কিং পার্টনার ও পরিচালক মো. জিয়াউল আহসান, গোলাম মোস্তাফা কামাল এবং গুলিস্তান কমপ্লেক্স ভবনের প্রতিষ্ঠান প্রধান মাহমুদ পারভেজ জুয়েলকে অভিযুক্ত করে চার্জশিট দাখিলের অনুমোদন দেয় কমিশন। অনুমোদনের পর তদন্ত কর্মকর্তা অজয় কুমার সাহা আসামিদের বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন ও দণ্ডবিধির ১০৯ ধারায় মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আদালতে চার্জশিট দাখিল করেন।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের