ধানমন্ডি লেকে দোকানপাটের সাপ্তাহিক বন্ধ: ব্যবসায়ীরা বলছেন ‘মেয়রের নির্দেশনা কথার কথা’

আবির হাকিম
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৭আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৬

দূষণ কমাতে এবং লেকের সামগ্রিক পরিবেশ নান্দনিক রাখার স্বার্থে ধানমন্ডি লেক এলাকার বাণিজ্যিক স্থাপনা ও হোটেল রেস্টুরেন্ট বুধবার সাপ্তাহিক বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। মেয়রের নির্দেশনা অনুযায়ী আগামীকাল বুধবার লেক এলাকার দোকানপাট বন্ধ রাখার কথা থাকলেও ব্যবসায়ীরা বলছেন মেয়রের এই নির্দেশনা কেবলমাত্র ‘কথার কথা’।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ধানমন্ডি লেক এলাকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে বুধবারে দোকানপাট ও রেস্টুরেন্টগুলো তারা খোলা রাখবেন।

জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি ধানমন্ডি লেক পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নিয়ে সেখানকার ব্যবসায়ী ও ইজারাদারদের এ নির্দেশনা দেন মেয়র। এ সময় মৌখিক নির্দেশনা দিলেও ডিএসসিসির পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনও দাফতরিক আদেশ বা চিঠি দেওয়া হয়নি।

লেকপাড়ে চলছে বেচাকেনা

ধানমন্ডি লেক নিয়ে নির্দেশনা দিয়ে মেয়র তাপস বলেছিলেন, ধানমন্ডি লেক পরিষ্কার এবং পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রাখতে এই লেককে প্রতি বুধবার বন্ধ ঘোষণা করা হলো। সেদিন এই লেকে কেউ প্রবেশ করতে পারবেন না। আমাদের পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে। সে দিন লেক পরিষ্কার করা হবে। তিনি বলেন, লেকের নিরাপত্তা ঠিক রাখতে রাত সাড়ে ৯টার মধ্যে সব দোকানপাট বন্ধ করা হবে। তবে লেকের অভ্যন্তরীণ হোটেল-রেস্টুরেন্ট রাত সাড়ে ১০টার মধ্যে বন্ধের নির্দেশনা দেন তিনি। ডিএসসিসি মেয়র বলেন, ধানমন্ডি লেকের নিরাপত্তা ও পরিবেশ ঠিক রাখতে রাত সাড়ে ৯টার মধ্যে সব দোকানের চুলা বন্ধ হয়ে যাবে, খাবার পরিবেশন বন্ধ হয়ে যাবে। কেউ নির্দেশনা না মানলে জরিমানার পাশাপাশি কারাদণ্ড দেওয়া হবে।

মেয়রের এসব নির্দেশনা প্রসঙ্গে লেক এলাকার ব্যবসায়ীরা জানান, এর আগেও নানান সময়ে এমন নির্দেশনা দিলেও মূলত তা কখনও বাস্তবায়ন হয়নি। লেকের অভ্যন্তরে খালেক টি স্টোরের মালিক আবদুল খালেক বলেন, তিন বছর ধরে এখানে দোকান করছি। প্রতি বছরই শুনি একদিন করে সাপ্তাহিক বন্ধের ঘোষণা আসে। কিন্তু কখনোই তা বন্ধ হয় না। এগুলো কথার কথা।

লেকের পাড়ে জমে ওঠে চটপটি ও ফুচকার দোকান

এদিকে ইজারাদারদের মেয়র নির্দেশনা দিলেও তাদের রেস্টুরেন্টগুলো বুধবারে খোলা থাকবে বলে জানা গেছে। পানসী রেস্তেরাঁয় গিয়ে সেখানকার কয়েকজন বিক্রয়কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে কাল অন্যান্য দিনের মতোই তাদের রেস্টুরেন্ট খোলা থাকবে। রেস্টুরেন্টের ম্যানেজার জানান, কাল বুধবারে রেস্টুরেন্ট বন্ধ রাখার কোনও নির্দেশনা মালিকপক্ষ থেকে আসেনি। তবে মেয়রের নির্দেশনা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এমন অনেক নির্দেশনাই থাকে। সব কিছু সিরিয়াসলি নেওয়া যায় না।

মেয়রের নির্দেশনার পরও ব্যবসায়ীরা দোকানপাট খোলা রাখতে চান এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বাংলা ট্রিবিউনকে বলেন, মেয়র মহোদয় ইজারাদারদের ডেকে বলে দিয়েছেন যেন বুধবারে সব কিছু বন্ধ রাখা হয়। যদি ব্যবসায়ীরা নির্দেশনা না মানেন তাদের আইনের আওতায় আনার ঘোষণাও দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা নির্দেশনা না মানলে সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ যথাযথ ব্যবস্থ নেবে।

ছবি: প্রতিবেদক

/আরআইজে/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি