দুই অধ্যাপকের দুর্নীতির অনুসন্ধান শুরু দুদকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৪

নোয়াখালী সরকারি কলেজের অধ্যাপক সালমা আক্তার ও গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের সভাপতি ড. আবদুল্লাহ আল আসাদের দুর্নীতির অনুসন্ধানের শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২ শাখার উপ-পরিচালক কামরুজ্জামান স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এ অনুসন্ধানের কথা জানানো হয়।

অধ্যাপক সালমা আক্তারের দুর্নীতির অনুসন্ধানের চিঠিতে বলা হয়, আসন সংখ্যার অতিরিক্ত ২৩৭ জন শিক্ষার্থী ভর্তি করে কমপক্ষে ৯৪ লাখ ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে কমিশন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়। বিধি অনুযায়ী অনুসন্ধান শেষ করে দ্রুত প্রতিবেদন দাখিল করতে অনুরোধ করা হয়। একইসঙ্গে অনুসন্ধানের সময় ব্যাংক হিসাব অবরুদ্ধকরণ বা কোনও সম্পদ ক্রোক করা হলে সেটা অনতিবিলম্বে লিখিতভাবে জানাতেও অনুরোধ করা হয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

অন্যদিকে, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের সভাপতি ড. আবদুল্লাহ আল আসাদের দুর্নীতির অনুসন্ধানের বিষয়েও একইভাবে দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের