ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের তারিখ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৫

ঢাকা আইনজীবী সমিতির (২০২৪-২০২৫) কার্যকরী কমিটি গঠনের দুই দিন ব্যাপী নির্বাচন আগামী ২৮ ও ২৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এশিয়ার বৃহত্তম এ বার সমিতির সদস্য ৩০ হাজার ১২১ জন আইনজীবী। তাদের মধ্যে এ নির্বাচনে ২১ হাজার ১৩৭ জন আইনজীবী ভোট দেবেন।

এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন সিনিয়র অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদল। তার অধীনে ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য কাজ করবেন। নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল এবং আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল তাদের প্রার্থিতা ঘোষণা করেছে।

নির্বাচনে নীল প্যানেলের সভাপতি প্রার্থী সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মো. খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম।

নীল প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী মো. আব্দুর রাজ্জাক (জামায়াত), সহ-সভাপতি পদপ্রার্থী মো. সাহিদুজ্জামান, কোষাধ্যক্ষ পদপ্রার্থী আব্দুর রশিদ মোল্লা, সিনিয়র সহ সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. জহিরুল হাসান মুকুল, সহ-সাধারণ সম্পাদক পদে সৈয়দ মোহাম্মাদ নজরুল হোসেন (অপু), লাইব্রেরি সম্পাদক পদে নারগিস পারভীন মুক্তি, সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী নুরজাহান বেগম বিউটি, অফিস সম্পাদক পদে মো. আনোয়ারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মাদ মোবারক হোসেন, সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান রানা ও তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে মো. মাজহারুল ইসলাম মারুফ।

নীল দলের সদস্য পদে আলী মোরতুজা, গাজী তানজিল আহমেদ, মো. আনোয়ার হোসেন চাদ, মো. আসিফ, জাবেদ হোসেন, খালিলুর রহমান, মো. সামসুজ্জামান দিপু, মোহাম্মাদ আলী বাবু, মুক্তা বেগম ও রেজাউল হক রিয়াজ।

অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সভাপতি পদপ্রার্থী আব্দুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আনোয়ার সাহাদাত শাওন।

সাদা প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন– সিনিয়র সহ-সভাপতি পদে আবুল কালাম মোহাম্মাদ আক্তার হোসেনু, সহ-সভাপতি পদে মো. আবু তৈয়ব, ট্রেজারার পদে মো. ওমর ফারুক, সিনিয়র সহ- সাধারণ সম্পাদক পদে মো. মাসরাত আলী তুহিন, সহ-সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান বাবু, লাইব্রেরি সম্পাদক পদে হুমায়ুন কবির সবুজ, সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরা বেগম মনি, অফিস সম্পাদক পদে সরোয়ার জাহান, ক্রীড়া সম্পাদক পদে মো. ওয়াকিলুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার ও তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে সৈয়দা ফরিদা ইয়াছমিন জেসি।

সদস্য পদে এমদাদুল হক এমদান, হাফিজ আল মামুন, কাজী হুমায়ুন কবির, মাহমুদুল হাসান, আব্দুর রহমান মিয়া, মো. ইমরান হাসান, মো. মোহসিন উদ্দিন, মোহাম্মাদ মইন উদ্দিন বিপ্লব, শাহিন আহমেদ রুপম ও সুমন আহমেদ।

উল্লেখ্য, ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ কার্যকরী কমিটি গঠনের নির্বাচনের আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল ২৩টি পদের মধ্যে ২৩টি পদে জয় লাভ করে। ওই নির্র্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল ফলাফল প্রত্যাখ্যান করে কারচুপির অভিযোগ করেন।

/এআই/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম