টেলিটক ও বিটিসিএলের সাবেক ৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৮

টেলিটকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সাবেক মহাব্যবস্থাপকমহ শীর্ষ কর্মকর্তাসহ আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে সরকারকে ঋণ সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ আনা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বাদী হয়ে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হচ্ছেন– , বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) স্পেকট্রাম ম্যানেজমেন্টের কমিশনার ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সাবেক মহাব্যবস্থাপক আমিনুল হাসান (৬৫), বিটিসিএলের টিএনডি প্রকল্পের সাবেক পরিচালক-১ মশিউর রহমান (৬০), একই প্রকল্পের সাবেক ডিই-৫ মো. আতাউর রহমান (৬০), টেলিটকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহাব উদ্দিন (৬০), বিটিসিএলের সাবেক পরিচালক মো. আজম আলী (৫৮), সাবেক পরিচালক (সংগ্রহ) মাকসুদুর রহমান আকন্দ (৬২), বিটিসিএলের সাবেক জিএম অশোক কুমার মন্ডল (৬৩) ও বিটিসিএলের সাবেক এমডি মাহফুজ উদ্দিন আহমদ (৬৫)।

মামলার এজাহারের বরাত দিয়ে দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, আসামিরা পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেননি। তারা সরকারি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক ডেভেলপমেন্ট (টিএনডি) প্রজেক্ট লট-বি’র ট্রেন্ডার প্রক্রিয়ায় সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে নিজেদের পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ের দেওয়ার জন্য প্রাক-যোগ্যতা মূল্যায়নের নির্ণায়ক পরিবর্তন করেন।

মূল দরপত্র আহ্বানের দুই মাস পর প্রাক্কলন নির্ধারণসহ ক্রয় আইন-বিধি ও জাইকার গাইডলাইন অনুসরণ না করে অহেতুক কালক্ষেপণের কারণে ৫২১ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকা সমমানের অতি সহজ শর্তের ঋণের লট-বি’র জন্য বরাদ্দ হওয়া ১৬৪ কোটি ৫২ লাখ ১৫ হাজার টাকার ঋণ দিতে আগ্রহ হারিয়ে ফেলে দাতা সংস্থা জাইকা। ফলে ২০১৫ সালের ৭ মে ঋণেল টাকা জাইকা ফেরত নিয়ে যাওয়ায় দেশ অনেক বড় একটি ঋণ সুবিধা থেকে বঞ্চিত হয়।

এর মাধ্যমে দেশের আর্থিক ক্ষতি সাধন করে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট (পিপিএ) ২০০৬ এর ৬৪ ধারা ও পিপিআর-২০০৮ এর ১২৭ বিধির ভাষ্য অনুসারে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৮, ৪৭১, ৫১১, ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শাস্তি প্রাপ্তিযোগ্য অপরাধ করেছেন আসামিরা।

/জেইউ/এফএস/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম