ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১২

ঢাকা আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ কার্যকরী কমিটি গঠনের জন্য দুই দিনব্যাপী নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। মাঝে এক ঘণ্টার বিরতি দিয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত। একইভাবে আগামীকাল বৃহস্পতিবারও ভোট নেওয়া হবে।

এশিয়ার বৃহত্তম এ বার সমিতিতে ৩০ হাজার ১২১ জন আইনজীবী সদস্য রয়েছেন। যার মধ্যে এ নির্বাচনে ২১ হাজার ১৩৭ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে সিনিয়র আইনজীবী মোখলেছুর রহমান বাদল প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন। তার অধীনে ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছেন।

বৃহস্পতিবারও চলবে ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ (ছবি: আরিফুল ইসলাম)

এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সভাপতি পদে আব্দুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ার সাহাদাত শাওন। সাদা প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে আবুল কালাম মোহাম্মদ আক্তার হোসেন, সহ-সভাপতি পদে মো. আবু তৈয়ব, ট্রেজারার পদে মো. ওমর ফারুক, সিনিয়র সহ- সাধারণ সম্পাদক পদে মো. মাসরাত আলী তুহিন, সহ-সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান বাবু, লাইব্রেরি সম্পাদক পদে হুমায়ুন কবির সবুজ, সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরা বেগম মনি, অফিস সম্পাদক পদে সরোয়ার জাহান, ক্রীড়া সম্পাদক পদে মো. ওয়াকিলুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার ও তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে  সৈয়দা ফরিদা ইয়াছমিন জেসি।

সদস্য পদে এমদাদুল হক এমদান, হাফিজ আল মামুন, কাজী হুমায়ুন কবির, মাহমুদুল হাসান, আব্দুর রহমান মিয়া, মো. ইমরান হাসান, মো. মোহসিন উদ্দিন, মোহাম্মাদ মইন উদ্দিন বিপ্লব, শাহিন আহমেদ রুপম ও সুমন আহমেদ।

নির্বাচনে নীল প্যানেলের সভাপতি প্রার্থী সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মো. খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম। নীল প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন– সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী মো. আব্দুর রাজ্জাক (জামায়াত), সহ-সভাপতি পদপ্রার্থী মো. সাহিদুজ্জামান, কোষাধ্যক্ষ পদপ্রার্থী আব্দুর রশিদ মোল্লা, সিনিয়র সহ সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. জহিরুল হাসান মুকুল, সহ-সাধারণ সম্পাদক পদে সৈয়দ মোহাম্মাদ নজরুল হোসেন (অপু), লাইব্রেরি সম্পাদক পদে নারগিস পারভীন মুক্তি, সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী নুরজাহান বেগম বিউটি, অফিস সম্পাদক পদে মো. আনোয়ারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মাদ মোবারক হোসেন, সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান রানা ও তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে মো. মাজহারুল ইসলাম মারুফ।

এ নির্বাচনে ২১ হাজার ১৩৭ জন আইনজীবী ভোট দিচ্ছেন (ছবি: আরিফুল ইসলাম)

নীল দলের সদস্য পদে আলী মোরতুজা, গাজী তানজিল আহমেদ, মো. আনোয়ার হোসেন চাদ, মো. আসিফ, জাবেদ হোসেন, খালিলুর রহমান, মো. সামসুজ্জামান দিপু, মোহাম্মাদ আলী বাবু, মুক্তা বেগম ও রেজাউল হক রিয়াজ।

উল্লেখ্য, ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ কার্যকরী কমিটি গঠনের নির্বাচনের আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল ২৩টি পদের মধ্যে ২৩টি পদে জয় লাভ করে। ওই নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল ফলাফল প্রত্যাখ্যান করে কারচুপির অভিযোগ করে।

/এআই/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের