সব রেস্টুরেন্টের চাবি প্রধানমন্ত্রীর দফতরে পাঠিয়ে দেবো, বলছেন মালিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৪, ১৪:১৭ আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৮:১০

রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেছেন, রাজধানীতে গত কয়েক দিনের অভিযানে প্রায় ৪০টির মতো রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে দফতরে চিঠি দিয়েছি। তিনি দেখলে আমাদের ডাকবেন। যদি সাক্ষাৎ না পাই, তাহলে সব রেস্টুরেন্টের চাবি প্রধানমন্ত্রীর দফতরে পাঠিয়ে দিয়ে অন্য কাজে চলে যাবো।

মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর বিজয়নগরে এক সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইমরান হাসান বলেন, ‘তিতাস গ্যাসের পর্যাপ্ততা নেই। আবার সংযোগ থাকলেও লাইনে গ্যাস নেই। বিকল্প ব্যবস্থা হলো গ্যাস সিলিন্ডার বা লাকড়ি ব্যবহার। লাকড়ি ব্যবহার করলে কিচেনসহ পুরো রেস্টুরেন্ট কালো হয়ে যায়, পরিবেশ ঠিক থাকে না। পুরো বিষয়টি নিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি টাস্কফোর্স গঠন করে ঘটনার সুষ্ঠু তদন্ত চাচ্ছি। ভবিষ্যতের জন্য নির্দিষ্ট একটি গাইডলাইন তৈরি করতে হবে, যাতে ব্যাঙের ছাতার মতো রেস্তোরাঁ গজিয়ে উঠতে না পারে।’

অন্যান্য ব্যবসার মতো রেস্তোরাঁ ব্যবসাকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে কিছু লোক গভীর ষড়যন্ত্র করছে মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের ওপর যে অবিচার করা হচ্ছে, সেটি কি হাইকোর্ট দেখছেন না? এই দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে। আজ সকালের দিকে বেইলি রোডের নবাবী ভোজ রেস্তোরাঁয় ঝটিকা অভিযান পরিচালনা করে সেটি বন্ধ করে দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তবে নবাবী ভোজের ১২টি লাইসেন্স আছে। তাহলে কেন সেটি বন্ধ করে দেওয়া হয়েছে?’

এদিকে অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে বৃহস্পতিবার (৬ মার্চ) প্রতিটি রেস্তোরাঁয় কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা করেছে রেস্তোরাঁ মালিক সমিতি।

গত ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লাগে। এ ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ২২ জন। বেইলি রোডের এ আগুনের ঘটনায় নড়েচড়ে বসেছে সিটি করপোরেশন, রাজউক ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাজধানীর যেসব ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ নয়, সেসব ভবনে গড়ে তোলা রেস্টুরেন্টগুলোতে অভিযান শুরু হয়েছে। রেস্টুরেন্টগুলোতে অগ্নিনির্বাপণের যথাযথ ব্যবস্থা না থাকলে সেগুলোকে জরিমানা, এমনকি সিলগালাও করে দেওয়া হচ্ছে।

/এএইচএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
কক্সবাজারে রিসোর্টে আগুন, মৃত্যুর নিশ্চিত তথ্য নেই পুলিশের কাছে
মেনুর ছবিতে খাবার এত সুন্দর, প্লেটে এলেই কেন বদলে যায়?
গুদামে গ্যাস, বাজারে সংকট-গ্রাহকের পকেট কাটছে সিন্ডিকেট
সর্বশেষ খবর
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে এক নোটিশে ছাঁটাই ৭৩৯ শ্রমিক-কর্মচারী
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে এক নোটিশে ছাঁটাই ৭৩৯ শ্রমিক-কর্মচারী
‘দোকানদাররা বলে দাম কমেছে, কিন্তু কীভাবে বা কতটুকু কমে আমরা বুঝতে পারি না’
‘দোকানদাররা বলে দাম কমেছে, কিন্তু কীভাবে বা কতটুকু কমে আমরা বুঝতে পারি না’
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির