বাবুল চিশতীসহ ৫ জনের বিচার শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৪, ১৪:২৮আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১৪:২৮

অর্থ আত্মসাতের মামলায় ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) নিরীক্ষা (অডিট) কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

বুধবার (১৩ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক বদরুল আলম ভূঞার আদালত আসামিদের অব্যাহতির আবেদন না মঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন। একইসঙ্গে আগামী ২৪ মার্চ মামলাটির পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।

মামলার অপর আসামিরা হলেন– মেসার্স রিমি এন্টারপ্রাইজের মালিক মো. মোস্তফা কামাল, দ্য ফারমার্স ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও চৌধুরী মোস্তাক আহমেদ, পদ্মা ব্যাংক লিমিটেডের হেড ব্যাংকিং অপারেশন ডিভিশন (অবসরপ্রাপ্ত) প্রকাশ চন্দ্র মোদক এবং পদ্মা ব্যাংক লিমিটেডের জেনারেল সার্ভিস ডিভিশনের এভিপি ও প্রধান মো. মনিরুল হক। আসামিদের মধ্যে বাবুল চিশতী কারাগারে আছেন। অপর চার জন জামিনে রয়েছেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি ফজলুর রহমান এসব তথ্য জানান।

জানা গেছে, ২০১৩ ও ২০১৪ সালে ফারমার্স ব্যাংকের চাঁদপুরের কচুয়া শাখা, জামালপুরের বকশীগঞ্জ শাখা, শেরপুরের শ্রীবরদী শাখা ও শেরপুর শাখা উদ্বোধন করা হয়। আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে নিজে লাভবান ও অপরকে লাভবান করার উদ্দেশ্যে ৭০ লাখ ৬১ হাজার ৮২৩ টাকা আত্মসাৎ করেন।

২০২০ সালের ১১ মার্চ মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ। ২০২৩ সালের ২৯ মে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী মামলাটি তদন্ত করে পাঁচ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

/এআই/আরকে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম