শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করলেন প্রধান বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৪, ১৩:৫৩আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১৩:৫৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরাও ছিলেন।

রবিবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে ও জাজেস লাউঞ্জে শিশুদের সঙ্গে সময় কাটান বিচারপতিরা।

এর আগে সকালে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে প্রধান বিচারপতি সকাল ১০টায় সুপ্রিম কোর্ট ইনার কোর্ট ইয়ার্ডে অবস্থিত ‘স্মৃতি চিরঞ্জীব’ স্মারক সৌধে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রারের কর্মকর্তারা।

প্রধান বিচারপতি বলেন, আজ জাতীয় শিশু দিবস পালন করা হয় কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে প্রতিভা ছিল, যে প্রতিভার বিকাশ ঘটিয়ে তিনি উচ্চ পর্যায়ে পৌঁছেছেন, তিনি যে জাতিকে নেতৃত্ব দিয়েছেন, বাঙালি জাতির জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, এর পেছনে তার যে অবিরাম পরিশ্রম, সেটিই শিশুদের বেঝানো।

শিশুদের মাঝে চকলেট বিতরণ করেন প্রধান বিচারপতি

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর মধ্যে সহমর্মিতা, বন্ধুদের সহযোগিতা, বিপদে বন্ধুর প্রতি হাত বাড়িয়ে দেওয়া ইত্যাদি চারিত্রিক গুণাবলির কথা উল্লেখ করে তা শিশুদের মধ্যে চর্চার জন্য উৎসাহ দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

একটি অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আশা প্রকাশ করে তিনি বলেন, আজ আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা যেন সবাই মিলে বঙ্গবন্ধুর আদর্শে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করতে পারি। কেননা ধর্ম-বর্ণনির্বিশেষে সুখ-শান্তিতে বসবাস করার পূর্ব শর্তই হচ্ছে অসাম্প্রদায়িক চেতনাকে জাগিয়ে তোলা। আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন বঙ্গবন্ধুকে বেহেশতের উচ্চ স্থান দান করেন সেই দোয়া করি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত শিশুদের মাঝে চকলেট বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন।

/বিআই/এনএআর/
সম্পর্কিত
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ