হাইকোর্ট মাজার এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৪, ০২:১২আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০২:১২

রাজধানীর হাইকোর্ট মাজার এলাকা থেকে এক ভাসমান ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম-পরিচয় জানা যায়নি। অজ্ঞাতনামা পুরুষ, বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে। মৃতের পরনে ছিল চেক লুঙ্গি।

ডিএমপি শাহবাগ থানার উপপরিদর্শক এসআই মো. আ. খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার (৩০ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে হাইকোর্ট মাজার এলাকা থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে রাত পৌনে আটটায় মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন প্রাথমিকভাবে ধারণা করা যায় মৃত ব্যক্তি ভাসমান, ভবঘুরে প্রকৃতির। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান এসআই/

/এআইবি/কেএইচ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি