১০০ কোটি টাকার সরকারি জমি দখল: আশিয়ান সিটির এমডির বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৪, ১৯:৩৩আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১৯:৩৮

আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবপস্থাপনা পরিচালক (এমডি) নজরুল ইসলাম ভূঁইয়ার (৮৫) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ  মামলা করেন। সোমবার (১ এপ্রিল) মামলাটি নথিভুক্ত করেন দুদকের সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ। নজরুল ইসলামের বিরুদ্ধে প্রতরণার অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, নজরুল ইসলাম আশিয়ান সিটি হাউজিং প্রকল্পে ঢাকা ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের আওতাভুক্ত বরুয়া, দক্ষিণখান ও উত্তরখান মৌজায় ৭ দশমিক ৮৯২৫ একর সরকারি খাস খতিয়ানভুক্ত জমি অবৈধভাবে বালু দিয়ে ভরাট করে দখল করেন। পরে প্রতারণার মাধ্যমে সাধারণ জনগণের কাছে প্লট আকারে বিক্রি করে দণ্ডবিধির ৪২০ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এজাহারে আরও বলা হয়, নজরুল ইসলাম প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ায় চটকদার বিজ্ঞাপন দিয়ে দখল করা জমি হাউজিং প্লট হিসেবে সাধারণ জনগণের কাছে বিক্রি করেছেন বলে অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া যায়। তার দখল করা জমির বর্তমান বাজার মূল্য আনুমানিক ১০০ কোটি টাকা। যে কারণে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তকালে এ সংক্রান্ত বিষয়ে আর কোনও ব্যক্তির সংশ্লিষ্টতা ও তথা পাওয়া গেলে সেটাও আইনামলে নেওয়া হবে বলে এজাহারে উল্লেখ করা হয়।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম