৮ জনকে গ্রেফতারের পর ডিবি’র দাবি

মাদক-চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্বের জেরে পল্লবীতে পাভেল হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৪, ১৫:২৭আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৫:২৭

রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় নৃশংসভাবে কুপিয়ে রিহান ইসলাম পাভেলকে হত্যায় আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে হত্যাকাণ্ডে সন্দেহভাজন মূলহোতা হাবিবও রয়েছে বলে জানানো হয়েছে।

পুলিশ বলছে, রাজধানীর বাড্ডা এলাকায় মাদক, চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত পাভেল ও হাবিবের মধ্যে সংঘর্ষ বাঁধে। এর নিয়ে গত বছরের ২২ ডিসেম্বর পাভেল ও তার সঙ্গীরা হাবিবকে কুপিয়ে আহত করে। ওই ঘটনায় রেশ ধরে গত রবিবার (১৪ এপ্রিল) মিরপুর পল্লবীর স্বপ্ননগর আবাসিক এলাকায় পাভেলকে দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে হাবিব ও তার সঙ্গীরা।

এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর পল্লবী থানা পুলিশ ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে। পরে ডিএমপি গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম টাঙ্গাইল, বরগুনা ও বরিশাল জেলার অভিযান চালিয়ে মূল আসামী হাবিবসহ (২৮) তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্যরা হলেন- মো. রায়হান বাবু (২৪), মো. সোহেল তোতা মামা (২৪), মো. বাচ্চু কাজল বাচ্চু (২৩), আনিস (২২), মিলন হোসেন (৩৭), শাহাবুদ্দীন (২৮), সোহান ইসলাম (২৬)।

এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। ডিএমপি'র গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাশেদ হাসান বলেন, পাভেল বাসের স্টাফ ছিল। তার পাশাপাশি পাভেল-হাবিবসহ অন্যরা মাদককারবারি, চাঁদাবাজি ও এলাকার আধিপত্য বিস্তারে লিপ্ত ছিল। এ নিয়েই তাদের মধ্যে দণ্ডের সৃষ্টি। 

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন উর রশীদ জানান, বাড্ডা এলাকার মাদক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বছরে ডিসেম্বরে পাভেল-নজরুলসহ কয়েকজন দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে হাবিবের ওপর হামলা চালায়। এতে হাবিবের হাত কেটে যায়। ওই ঘটনায় হাবিব বাড্ডা থানায় মামলা করে।

ওই মামলায় পাভেল কিছুদিন কারাভোগ করে। পরে ঈদের আগে পাভেল জেল থেকে বের আসলে হাবিব তাকে হত্যার হুমকি দেয়। ওই ঘটনার জের ধরে আসামি হাবিব ও তার দুই ভাই আনিস-সোহেলসহ অন্যরা ১৪ এপ্রিল পল্লবীর স্বপ্ননগর আবাসিক এলাকায় পুকুর পাড়ে নিয়ে ছুরি-চাপাটি দিয়ে কুপিয়ে পাভেলকে হত্যা করে।

হারুন বলেন, হত্যার পূর্বপরিকল্পনা অনুযায়ী হাবিব ও পাভেলের এক বন্ধু ঘোরার কথা বলে পাভেলকে মোটরসাইকেলে করে মিরপুরের পল্লবী এলাকায় নিয়ে যায়। পরে আসামিরা ছুরি-চাপাতি দিয়ে প্রায় ৪৫ বার পাভেরের শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।

এঘটনায় নিহত পাভেলেন মা পারুল বেগম পল্লবী থানায় মামলা করে। ওই মামলায় থানা পুলিশের পাশাপাশি ডিবি মিরপুর বিভাগ কাজ করে।

/এবি/এফএস/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান