পুলিশ হেফাজতে মৃত্যু: ওসি-চিকিৎসকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২৪, ১৯:৫১আপডেট : ০৮ মে ২০২৪, ১৯:৫১

পুলিশ হেফাজতে রানা নামে এক যুবকের মৃত্যুর অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফরমান আলীসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার (৮ মে) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে ভুক্তভোগী মো. রানার স্ত্রী সোনিয়া বেগম বাদী হয়ে এই মামলার আবেদন করলে আদালত তা গ্রহণ করেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত মামলাটি গ্রহণ করেছেন। তবে তদন্ত কোন সংস্থানকে দেওয়া হয়েছে, তা এখনও ঠিক করা হয়নি। আশা করছি শিগগিরই তদন্ত সংস্থার নাম জানা যাবে।

মামলার অপর আসামিরা হলো, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক ফারহানা ইয়াসমিন, ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার, ডেপুটি জেলার মো. মাহবুব, উপপরিদর্শক চঞ্চল কুমার বিশ্বাস, উপপরিদর্শক মো. মিজানুর রহমান, সহকারী উপপরিদর্শক দেলোয়ার হোসেন, কনস্টেবল হাবিবুর, কনস্টেবল জোনাব আলী, কনস্টেবল মোবারক এবং পুলিশের সোর্স সবুজ ও শাহ আলম।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৭ মার্চ ভুক্তভোগী রানাকে আসামি শাহ আলম ও সবুজ ফতুল্লার বাসা থেকে ডেকে নিয়ে আসে। ডিবি পরিচয়ে একটি গাড়িতে তুলে যাত্রাবাড়ী থানায় নিয়ে শারীরিক নির্যাতন চালিয়ে তার দুই পা ভেঙে দেয়, বুকে ও মাথায় আঘাত করে। আসামি সবুজ বাদী সোনিয়াকে ফোন দিয়ে রানাকে মারধর ও তার কান্নার আওয়াজ শোনায় এবং ৫০ হাজার টাকা দিলে মার বন্ধ হবে মর্মে জানায়। তখন বাদী বলেন, ‘আমরা গরিব মানুষ, যা পারি জোগাড় করে নিয়ে আসছি, আপনারা আমার স্বামীকে বাঁচান।’

এরপর বাদী ২০ হাজার টাকা এনে সবুজের হাতে দেন। তখন বাদীকে এসআই মিজানুর রহমানের কাছে নিয়ে গেলে এসআই তাকে গালিগালাজ করেন। বাদী কান্নাকাটি করলে তাকে লাথি মেরে ফেলে দেন এসআই। পরে তাকেও পেটাতে থাকেন। এই দৃশ্য দেখে তার ছোট ছেলে রাতুল অজ্ঞান হয়ে যায়। তখন ছেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জ্ঞান ফেরানো হয়। পরে এসআই বাদী সোনিয়াকে আদালতে যেতে বলেন।

গত ১৮ মার্চ রানার সঙ্গে দেখা করার জন্য গারদে যান সোনিয়া। সেখানে কোনও খোঁজ না পেয়ে তিনি বাসায় চলে আসেন। ১৯ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে গিয়ে রানাকে দেখার জন্য তিনি টিকিট কাটেন। তখন জেল কর্তৃপক্ষ তাকে জানায় যে রানা জেলে নেই। সেখান থেকে থানায় গিয়ে রানার কোনও তথ্য না পেয়ে বাসায় সোনিয়া আত্মীয়স্বজনকে বিষয়টি জানান।

অভিযোগে আরও বলা হয়, গত ২০ মার্চ সকাল সাড়ে ৮টায় একটি অপরিচিত নম্বর থেকে বাদীকে ফোন করে রানার মৃত্যুর খবর দেওয়া হয় এবং তাকে ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে আসতে বলা হয়। তখন তিনি গিয়ে ভুক্তভোগীকে মৃত অবস্থায় শনাক্ত করেন।

/এআই/এনএআর/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম