এনএসআইয়ের সহকারী পরিচালক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৪, ১৪:০৬আপডেট : ২১ মে ২০২৪, ১৪:৩০

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের (এনএসআই) সহকারী পরিচালক মো. আকরাম হোসেন (৫৫) ও তার স্ত্রী সুরাইয়া পারভীনের (৪৮) বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  মঙ্গলবার (২১ মে) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা দায়ের করেন উপ-পরিচালক মো. মশিউর রহমান। মো. আকরাম হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, মো. আকরাম হোসেন দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে এক কোটি ৬১ লাখ ৭৯ হাজার ৫২০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। একইসঙ্গে মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা দেওয়া ছাড়াও স্ত্রী সুরাইয়া পারভীনের সঙ্গে যোগসাজশে অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৭০ লাখ ৩৯ হাজার ৩৬২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেন। সেই সম্পদ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এজাহারে আরও অভিযোগ আনা হয়, সুরাইয়া পারভীন মেসার্স স্টার ইলেকট্রো ওয়ার্ল্ড ও ট্রাভেলস লিমিটেডের স্বত্বাধিকারী হলেও এগুলো প্রকৃতপক্ষে মো. আকরাম হোসেনের বেনামি প্রতিষ্ঠান। সুরাইয়া পারভীনের নামে আয় দেখালেও মূলত তার কোনও আয়ের উৎস ছিল না। তার নামে ব্যবসা থেকে বিপুল পরিমাণ আয় দেখানো হয়েছে। মো. আকরাম হোসেন তার স্ত্রীকে ব্যবসায়ী হিসেবে দেখিয়ে নিজের অবৈধ সম্পদকে বৈধ করার প্রয়াস চালিয়েছেন। সুরাইয়া পারভীন তার স্বামীকে বেনামে প্রতিষ্ঠান খুলতে সহযোগিতা করেন। তিনি ব্যাংকে বিপুল অর্থ লেনদেন করে স্বামীকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখতে সহায়তা করেন। অবৈধ সম্পদকে বৈধ করতে সহযোগিতা করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন সুরাইয়া পারভীন।

এছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আলাদাভাবে সুরাইয়া পারভীনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন দুদকের প্রধান কার্যালয়ের সাবেক উপ-পরিচালক মো. মশিউর রহমান। বর্তমানে তিনি গোপালগঞ্জে দুদক কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম