বাংলাদেশের রাষ্ট্রদূতের কিরগিজস্তান সফর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৪, ২০:২৯আপডেট : ২১ মে ২০২৪, ২০:২৯

কিরগিজ রিপাবলিকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (তাসখন্দ, উজবেকিস্তানে আবাসিক) ড. মোহাম্মদ মনিরুল ইসলাম মঙ্গলবার (২১ মে) পৃথক পৃথকভাবে কিরগিজ রিপাবলিকের  উপস্বরাষ্ট্রমন্ত্রী বিবোসুনোভ আদিলবেক, উপপররাষ্ট্রমন্ত্রী (কনস্যুলার) আলমাজ ইমানগাজিয়েভ এবং উপপররাষ্ট্রমন্ত্রী (দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য বিষয়ক) আভাজবেক আতাখানভের সঙ্গে বৈঠক করেছেন। এ সময়ে দূতাবাসের মিনিস্টার মো. নাজমুল আলম উপস্থিত ছিলেন।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কিরগিজ রিপাবলিকের রাজধানী বিশকেকে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রদূত ড. ইসলাম কিরগিজস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে কিরগিজ সরকারের প্রতি আহ্বান জানালে উপ-স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে গৃহীত উদ্যোগ ও পদক্ষেপ রাষ্ট্রদূতকে অবহিত করেন।

বর্তমানে শান্তি ও স্থিতিশীল অবস্থা বিরাজ করছে উল্লেখ করে উপস্বরাষ্ট্রমন্ত্রী বিবোসুনোভ আদিলবেক বলেন, পরিবেশ সম্পূর্ণভাবে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনও ধরনের শঙ্কা বা ভীতির কারণ নেই। এ ধরনের ঘটনা পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ নেই— মর্মে তিনি রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন। এ ব্যাপারে যেকোনও জরুরি তথ্য বা সেবা প্রদানের বিষয়ে তার মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্টের যোগাযোগের ঠিকানা ও নম্বর রাষ্ট্রদূতের সঙ্গে  শেয়ার করেন তিনি।

উপ-পররাষ্ট্রমন্ত্রী (কনস্যুলার) সাম্প্রতিক ঘটনার সূত্রপাত ও প্রেক্ষিত বর্ণনা করে এর পুনরাবৃত্তি বন্ধের বিষয়ে সরকারের অঙ্গীকার ও দৃঢ়তার কথা পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ভিসা নবায়ন ও ডকুমেন্টস সত্যায়নসহ অন্যান্য কনস্যুলার সেবা সহজ করার বিষয়ে তিনি রাষ্ট্রদূতকে আশ্বাস প্রদান করেন।

উপ-পররাষ্ট্রমন্ত্রী (দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য-বিষয়ক) যিনি ২০২৪ সালের এপ্রিলে বাংলাদেশে সফর করেছেন, তিনি বাংলাদেশ-কিরগিজ সম্পর্ককে আরও গতিশীল ও অর্থবহ করতে কিরগিজ সরকারের আগ্রহ ও প্রত্যয়ের কথা রাষ্ট্রদূতকে জানান। শিক্ষাসহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা আরও গভীর ও সম্প্রসারিত হওয়ার মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় উন্নীত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত ড. ইসলাম এক সরকারি সফরে ২০ মে বিশকেকে পৌঁছান এবং একই দিনে বাংলাদেশের শিক্ষার্থীরা বসবাস করছেন— এমন একাধিক বিশ্ববিদ্যালয়ের হোস্টেল পরিদর্শন করেন ও উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রীদের সঙ্গে তাদের নিরাপত্তা ও কল্যাণসহ বিভিন্ন বিষয়ে মতামত বিনিময় করেন। বিশকেকে অবস্থানকালীন সময়ে কিরগিজ শিক্ষা উপমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের রেক্টরসহ সরকারের উচ্চ পর্যায়ের আরও কর্মকর্তাদের সরেঙ্গ রাষ্ট্রদূতের বৈঠকের সম্ভাবনা রয়েছে।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
মালদ্বীপের সেরা চিকিৎসক তৈরি হয় বাংলাদেশে: হাইকমিশনার
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন অফিস পরিদর্শনে মালদ্বীপের হাইকমিশনার
সর্বশেষ খবর
থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার
থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার
ছাত্রদের আন্দোলন কীভাবে ‘হাইজ্যাক’ করলেন রাহুল গান্ধী
কী, কেন, কীভাবেছাত্রদের আন্দোলন কীভাবে ‘হাইজ্যাক’ করলেন রাহুল গান্ধী
আয়নাঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা 
আয়নাঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা 
২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক
২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার