রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত তিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৪, ১৫:২৭আপডেট : ১৮ জুন ২০২৪, ১৫:২৭

রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে মিরপুর প্রধান সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহতরা হলেন– সায়েম রেজা রাব্বি (২৮)। তিনি পেশায় ফার্মেসি ব্যবসায়ী ছিলেন। তার বন্ধু মোহাম্মদ রাসেল (৩০)। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন।

আহতরা হলেন– রাতুল (২৭), সাগর (২৮), বিপ্লব (৩০)। তারা সবাই বন্ধু। ঈদের দিন রাতে তারা প্রাইভেটকারে করে ঢাকায় ঘুরতে বেরিয়েছিলেন।

ঈদের দিন সোমবার (১৭ জুন) দিনগত রাত ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানায় তাদের পরিবার।

রাব্বির বাবা সেলিম রেজা বলেন, রাতে রাব্বির বন্ধু রাতুলের প্রাইভেটকারে তারা পাঁচ বন্ধু ঘুরতে বের হয়েছিল। শেরেবাংলা নগর বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারের পূর্ব পাশে সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারে থাকা তারা পাঁচ বন্ধু গুরুতর আহত হয়।

তাদেরকে উদ্ধার করে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে, কর্তব্যরত চিকিৎসক রাব্বি ও রাসেল দুজনকে মৃত ঘোষণা করেন।

আহত রাতুল (২৭) ও সাগরের (২৮) ঢামেক হাসপাতালে চিকিৎসা চলছে। তাদের বন্ধু বিপ্লব (৩০)  ঢাকার অন্য একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক এএসআই মো. মাসুদ মিয়া বলেন, নিহত দুইজনের লাশ মর্গে রাখা হয়েছে‌।

নিহত সায়েম রেজা রাব্বি ঝালকাঠি সদর উপজেলার পূর্ব চাঁদকাঠি গ্রামের শ্যামলী পরিবহনের জিএম সেলিম রেজার ছেলে। বর্তমানে মিরপুর মাজার রোডে ফাস্ট কলোনি বাতেননগরে নিজ ফ্লাটে পরিবারের সঙ্গে থাকতেন।

দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়। তিনি মাজার রোডে ফার্মেসি ব্যবসা পরিচালনা করতেন।

নিহত রাসেল মিরপুর ফাস্ট কলোনিতে থাকতেন। তার বাবার নাম মো. জাকির হোসেন।

/এআইবি/এবি/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের