এক্সপ্রেসওয়ের নিচে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ইতিহাস তুলে ধরা হবে: মেয়র আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৯ জুন ২০২৪, ১৫:৩৪আপডেট : ১৯ জুন ২০২৪, ১৫:৩৪

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে খালি জায়গায় আমরা শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থাসহ সুন্দর গণপরিসর করে দিচ্ছি। সেখানে তথ্য ও সংবাদচিত্রের উন্মুক্ত প্রদর্শনীর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ইতিহাস তুলে ধরা হবে।’

বুধবার (১৯ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী পরিদর্শন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঐতিহাসিক ছয়-দফা দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুরুতে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম পুরো প্রদর্শনী ঘুরে দেখেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাস আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। ছবি ও তথ্য সেই সঠিক ইতিহাসের কথা বলবে।’

তেজগাঁওয়ে রাস্তা দখল করে যত্রতত্র ট্রাক রাখা স্থায়ীভাবে বন্ধ হবে জানিয়ে তিনি বলেন, ‘এই সমস্যা সমাধানের জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে ইতোমধ্যে জমি পেয়েছি। তেজগাঁওয়ে বিটিসিএল এবং গৃহায়ণ কর্তৃপক্ষের প্রায় ১৫ বিঘা জমি ডিএনসিসিকে দেওয়া হয়েছে। আমরা দ্রুতই সেখানে একটি আধুনিক ট্রাক স্ট্যান্ড নির্মাণ করবো।’

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বেনজীর আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবন্য, সাকুর হোসেন সাকু, হাবিবুর রহমান হাবিব এবং দফতর সম্পাদক আরমান হোসেন অপু প্রমুখ।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ