অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে ১০ বিঘা খাস জমি উদ্ধার ডিএনসিসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ জুন ২০২৪, ২২:২৮আপডেট : ২৭ জুন ২০২৪, ২২:২৮

সরকারি খাস জমি, রাস্তা ও খাল দখল করে গড়ে তোলা ৬০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ১০ বিঘা জমি উদ্ধার করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশে এই উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।

বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীর মোহাম্মদপুরে সাত মসজিদ হাউজিং ও নবীনগর হাউজিং এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ ও ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান। এ সময় ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মাদ মাহে আলম উপস্থিত ছিলেন।

আগামী তিন দিন এই উচ্ছেদ কার্যক্রম চলবে। ইতোমধ্যে, খালের যে অংশ ভরাট করা হয়েছিল সেটি খনন প্রক্রিয়া শুরু করেছে ডিএনসিসি।

উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে- দোকান, রেস্টুরেন্ট, কাঠের মিল, রাজনৈতিক দলের অফিস ও এগ্রোর একটি গবাদি পশুর বাণিজ্যিক ফার্মের স্থাপনা।

উচ্ছেদ শেষে আটককৃত মালামাল উন্মুক্ত নিলামে ৬৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করে ভ্রম্যমাণ আদালত।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম