কমার্স কলেজের শিক্ষার্থী খুনের মামলায় বন্ধুর দোষ স্বীকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২৪, ১৯:০৬আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৯:০৬

ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী জুবায়ের হাসান রাফিতকে খুনের মামলায় তার বন্ধু রাজিন ইকবাল চৌধুরী আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। সোমবার (৮ জুলাই) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম রাজিনকে আদালতে হাজির করেন। এরপর রাজিন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার জবানবন্দি রেকর্ড করেন।

গত ৭ জুলাই হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে রাজিনকে আটক করে র‌্যাব।

মামলা সূত্রে জানা গেছে, জুবায়ের ঢাকা কমার্স কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। এছাড়া জুবায়ের ক্লাসের ক্লাস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করতো। গত জুনের দ্বিতীয় সপ্তাহে রাজিনের কাছে কলেজের শিক্ষক একটি দাবা বোর্ড পায়। পরে সেটি বাজেয়াপ্ত করা হয়। এর প্ররিপ্রেক্ষিতে কলেজের উপদেষ্টা বরাবর নিয়মিত শিক্ষার্থী উল্লেখ করে দাবা বোর্ডটি ফিরে পেতে আবেদন করে রাজিন। আবেদনটিতে নিয়মিত শিক্ষার্থী উল্লেখ করাকে কেন্দ্র করে জুবায়ের সঙ্গে রাজিনের বাকবিতণ্ডা এবং এক পর্যায়ে ধস্তাধস্তি হয়। পরে কলেজ শিক্ষকদের মধ্যস্থতায় বিষয়টির মীমাংসা এবং অভিভাবকদের সতর্ক করা হয়। এ ঘটনার জেরে ক্ষোভের সৃষ্টি হয় রাজিনের মনে। জুবায়েরকে হত্যার পরিকল্পনা করতে থাকে রাজিন। পূর্বপরিকল্পনা অনুযায়ী ৬ জুলাই জুবায়েরকে কমার্স কলেজের পার্শ্ববর্তী নিজ ভাড়া বাসায় কৌশলে ডাকে রাজিন। সেখানে তাদের মধ্যকার আগের বিষয়টি নিয়ে পুনরায় বাকবিতণ্ডার হয়। এক পর্যায়ে রাজিন জুবায়েরকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করে।

হত্যার বিষয়টি রাজিন তার বাবাকে জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয় লোকজন বিষয়টি জানার আগেই রাজিনকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সহায়তা করেন। শেষে লাশটি সম্পর্কে স্থানীয় লোকজন ও পুলিশ জানলে রাজিনের বাবাও কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে উভয়েই নির্দিষ্ট একটি স্থানে মিলিত হন। রাজিনের বাবা মাইক্রোবাসে ছেলেকে নিয়ে হবিগঞ্জে পালিয়ে গিয়ে নিকট আত্মীয়ের বাড়িতে রেখে নিজে অন্যত্র আত্মগোপনে চলে যান।

/এআই/আরকে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম