রাইড শেয়ারিংয়ের চালকরা আসছেন ট্রেড ইউনিয়নের আওতায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২৪, ২৩:১১ আপডেট : ০৮ জুলাই ২০২৪, ২৩:১১

উবার-পাঠাওয়ের মতো অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং গাড়ির চালকদের ট্রেড ইউনিয়নের আওতায় আনার বিষয়ে নীতিগতভাবে একমত পোষণ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটি এটি বাস্তবায়নে মন্ত্রণালয়কে কমিটি গঠনের সুপারিশ করেছে।

সোমবার (৮ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নারী শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ শ্রমঘন এলাকায় ডরমিটরি স্থাপনের বিষয়ে সম্ভাব্যতার সমীক্ষা করে আবাসন বরাদ্দের নীতিমালা প্রণয়ন ত্বরান্বিত করার জন্য সুপারিশ করে কমিটি।

কমিটির সভাপতি এইচ এম ইব্রাহিমের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য ও প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী, শাজাহান খান, এস এম ব্রহানী সুলতান মামুদ, মো. আসাদুজ্জামান এবং মো. আব্দুল্লাহ অংশ নেন।

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
পাচার হওয়া সম্পদ দ্রুত ফেরাতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ 
রাবির পরিবহন ব্যবস্থায় সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা
অবৈধ ইটভাটায় অর্থায়ন বন্ধের সুপারিশ
সর্বশেষ খবর
শুটিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির কার্যক্রম চলবে
শুটিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির কার্যক্রম চলবে
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের প্রজ্ঞাপন বহাল
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের প্রজ্ঞাপন বহাল
ডিবি হেফাজতে রুবেল হত‍্যা মামলার রিভিউ শুনানি ২৯ নভেম্বর
ডিবি হেফাজতে রুবেল হত‍্যা মামলার রিভিউ শুনানি ২৯ নভেম্বর
এশিয়ান গেমসের সমাপনীতে গেলো না হকি দল, ব্যস্ত শপিংয়ে!
এশিয়ান গেমসের সমাপনীতে গেলো না হকি দল, ব্যস্ত শপিংয়ে!
সর্বাধিক পঠিত
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার