ঋণের নামে অর্থ আত্মসাৎ

মেজর মান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৪, ২১:২৮আপডেট : ১৫ জুলাই ২০২৪, ২১:২৮

রাজনৈতিক দল বিকল্প ধারার মহাসচিব ও আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আবদুল মান্নান ও তার স্ত্রী উম্মে কুলসুমসহ ১৩ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১৪ জুলাই) দুদকের উপ-পরিচালক মো. গোলাম ফারুকের সই করা এক চিঠিতে এ অনুমোদনের কথা জানানো হয়।

অভিযোগপত্রে যাদের অভিযুক্ত হিসেবে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তারা হলেন, রাজনৈতিক দল বিকল্প ধারার মহাসচিব ও আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আবদুল মান্নান ও তার স্ত্রী উম্মে কুলসুম মান্নান, মেট্রোপলিটন সিএনজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন, বিআইএফসির পরিচালক আব্বাস উদ্দিন আহমেদ, এএমএম জাহাঙ্গীর আলম, রইস উদ্দিন আহমেদ, মহিউদ্দিন আহমেদ ও রোকেয়া ফেরদৌস, প্রতিষ্ঠানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদ মালিক, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক ইনামুর রহমান, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ফকরে ফয়সাল, সাবেক এভিপি আহমেদ করিম চৌধুরী ও সাবেক সিনিয়র অফিসার মোহাম্মদ নিজাম উদ্দিন।

সোমবার (১৫ জুলাই) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, ২০২৩ সালের ২০ মার্চ দুদকের উপ-পরিচালক আবদুল মাজেদ বাদী হয়ে তাদের আসামি করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ মামলাটি দায়ের করেছিলেন। দীর্ঘ তদন্ত শেষে কমিশনে তদন্ত প্রতিবেদন দাখিল করা হলে দুদক তাদের অভিযুক্ত করে চার্জশিট দাখিলের অনুমোদন দেন।

অভিযোগপত্রে তাদের বিরুদ্ধে জামানত ও মর্টগেজ ছাড়াই ঋণ তুলে বিআইএফসির সাড়ে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণার আশ্রয় নিয়ে মেট্রোপলিটন সিএনজি লিমিটেডের অনুকূলে নিরাপত্তা জামানত ও মর্টগেজ ছাড়াই ছয় কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ করেন। যার মধ্যে তিন কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা আসলসহ চার কোটি ৬৬ লাখ ৯২ হাজার ৬৮৩ টাকা মন্দ ঋণ হিসেবে অনাদায়ী রয়েছে। আর ওই ঋণ পুনঃতফসিল করা হয়নি কিংবা জমাও দেওয়া হয়নি। ২০১১ সালের মার্চে নেওয়া ঋণ ফেরত না দিয়ে তারা আত্মসাৎ করেন।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী