ডিবি থেকে সরিয়ে দেওয়া হলো হারুনকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৪, ২০:০২ আপডেট : ৩১ জুলাই ২০২৪, ২১:২২

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে হারুন অর রশীদকে। তাকে বদলি করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

একই আদেশে হারুনের স্থলে গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধানের পদে নতুন দায়িত্ব পেয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার আশরাফুজ্জামান। এর আগে তিনি ডিএমপি লজিসটিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে কর্মরত ছিলেন।

ডিএমপি ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের দায়িত্বে থাকা ড. খন্দকার মহিদ উদ্দিনকে অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) বিভাগে বদলি করা হয়েছে।

কোটা আন্দোলনের সমন্বয়কারীদের সঙ্গে নিয়ে ডিবিতে হারুনের খাবার খাওয়ার ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে

বিভিন্ন মামলায় বা অন্যান্য অভিযোগে আটকদের নিয়ে হারুনের খাবার খাওয়ার ছবি ও ভিডিও প্রায়ই ফেসবুকে ছড়িয়ে পড়ে। সম্প্রতি কোটা আন্দোলনের সমন্বয়কারীদের সঙ্গে নিয়ে তার খাবার খাওয়ার দৃশ্য নিয়ে সমালোচনা হয়। সোমবার (২৯ জুলাই) এক রিট শুনানির সময় হারুনের এ ধরনের কাজ নিয়ে উষ্মা প্রকাশ করেন হাইকোর্ট। রিট শুনানির সময় আদালত বলেন, ‘ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন, তারপর খাবার টেবিলে বসাবেন, এভাবে জাতির সঙ্গে মশকরা করবেন না।’

এদিন (সোমবার) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকেও হারুনকে নিয়ে অভিযোগ করেন ১৪ দলীয় জোটের নেতারা। উচ্চ আদালত ডিবি হারুনের এসব ফেসবুক স্ট্যাটাস নিয়ে যে মূল্যায়ন দিয়েছেন সে বিষয়টি তুলে ধরে তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি বলেন, এটি নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ডিবিতে যে সমন্বয়কদের নিয়ে যাওয়া হয়েছে এটি ঠিক হয়নি।

১৪ দল থেকে ডিবির এ ধরনের কর্মকাণ্ড, বিশেষ করে ডিবি প্রধানের এ ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে সমালোচনা করা হয়। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ডিবির এ ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সেই রাতেই কথা বলবেন।

আরও পড়ুন-

ডিবি অফিসে খাবার টেবিলে বসিয়ে জাতির সঙ্গে মশকরা করবেন না: হাইকোর্ট

আ.লীগ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৪ দলের নেতাদের

/এবি/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!