সারা দেশে ৭৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৪, ০০:৩২আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৪:১৩

রাজধানীসহ সারা দেশের বিভিন্ন আদালত থেকে মোট ৭৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের ৫৫, চট্টগ্রামের ১৪, খুলনার ৬ জন ও রংপুর বিভাগের ৩ জন রয়েছেন। শুক্রবার (২ আগস্ট) রাতে আইন মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের বিশেষ উদ্যোগে শুক্রবার সাপ্তাহিক  ছুটির দিনেও দেশের বিভিন্ন আদালত থেকে ৭৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন পেয়েছেন। কোটা সংস্কার  আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে রুজু হওয়া মামলায় গ্রেফতার হওয়া এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার কথা বিবেচনায় করে  আইনমন্ত্রী তাদের জামিনের বিশেষ উদ্যোগ নেন। এ জন্য তিনি শিক্ষার্থীদের দ্রুত জামিন দেওয়ার বিষয়ে উদ্যোগী হতে সারা দেশের প্রসিকিউশন টিমকে (রাষ্ট্রপক্ষের আইনজীবী) নির্দেশনা দিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা সিএমএম আদালত থেকে ৩৭ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ৫ জনসহ মোট ৪২ জন পরীক্ষার্থী জামিন পেয়েছেন। আগামী ১১ আগস্ট থেকে তাদের স্থগিত হওয়া পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। রাতে আইন মন্ত্রণালয় থেকে সর্বমোট তথ্য জানানো হয়।

মন্ত্রী আনিসুল হক বলেন, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় করা মামলায় কোনও নিরপরাধ ব্যক্তিকে যাতে কারাগারে যেতে না হয় সে বিষয়ে সরকার ব্যবস্থা নিয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) আইনমন্ত্রী বলেছিলেন, বিচার বিভাগ স্বাধীন কিন্তু প্রসিকিউশন টিম আইন মন্ত্রণালয়ের অধীনে। তাই যারা সহিংসতার ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়, যারা এইচএসসি পরীক্ষার্থী, যারা মাইনর তাদেরকে জামিন দেওয়ার বিষয়ে উদ্যোগী হওয়ার জন্য প্রসিকিউশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে পরীক্ষার্থীদের জামিনের জন্য আইনজীবী নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে ইমেইল ঠিকানায় ([email protected]) মামলার নম্বরসহ বিস্তারিত তথ্য চায় শিক্ষা মন্ত্রণালয়। 

/এসএমএ/এফআর/
সম্পর্কিত
প্রতারণার শিকার এইচএসসির সেই ৮ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন আজ
যমজ দুই বোনের জিপিএ-৫: একজন হতে চান প্রকৌশলী, অন্যজন আইনজীবী
এইচএসসির ব্যবহারিক পরীক্ষা ও নম্বর পাঠানোর সময় বাড়লো
সর্বশেষ খবর
কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
লাইকা ক্যামেরা ও নিজস্ব চিপ, নতুন ফোল্ডেবল আনছে শাওমি 
লাইকা ক্যামেরা ও নিজস্ব চিপ, নতুন ফোল্ডেবল আনছে শাওমি 
বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা