মিরপুরে ৪ ঘণ্টা অবস্থান শেষে সড়ক ছেড়েছেন আন্দোলনকারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৪, ১৮:০১আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৮:৩৭

কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় নিহত ও গণগ্রেফতারের প্রতিবাদ ও ৯ দফা দাবি আদায়ে মিরপুর ১০ গোল চত্বরে প্রায় চার ঘণ্টা বিক্ষোভ শেষে করে সড়ক ছেড়েছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শনিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ১০ নম্বর গোল চত্বরে জড়ো হয়ে এই বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। পরে বিকাল সাড়ে ৪টায় পরবর্তী কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে ধীরে ধীরে স্থান ত্যাগ করতে থাকেন তারা।

এ সময় মিরপুর ১০ দিয়ে চলাচল করা গাড়িগুলো মিরপুর ২ দিয়ে যাতায়াত করে। বিক্ষোভ শেষে ৪টা ৫০ মিনিটে আবারও যাতায়াত স্বাভাবিক হয়।

এই বিক্ষোভকে কেন্দ্র করে মিরপুর ১০-এর পশ্চিম পাশে পুলিশ সতর্ক অবস্থান নেয়। পরে বিক্ষোভ শুরু হলে সোয়া ১টায় মিরপুর মডেল থানার ডিসি, এডিসি, ওসিসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা শিক্ষার্থীদের কাছে ডেকে কথা বলেন। তারা আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে অবস্থান নিতে বলেন। কোনও বহিরাগত এসে যেন কোনও ধরনের সহিংসতা করতে না পারে, সেই ব্যাপারে সতর্ক থাকতে বলেন শিক্ষার্থীদের।

মিরপুরে ৪ ঘণ্টা অবস্থান শেষে সড়ক ছেড়েছেন আন্দোলনকারীরা

দুপুর ২টার পর আন্দোলনকারীদের সংখ্যা বাড়তে থাকে। এ সময় তা বিশাল স্রোতে রূপ নেয়। আলাদা দলে দলে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও এসেও যোগ দেয় বিক্ষোভে। অনেক অভিভাবকও তার সন্তানদের সঙ্গে এসেছেন নিরাপত্তা স্বার্থে।

অভিভাবকরা জানান, চেষ্টা করেও তাদের সন্তানদের বাসায় রাখা যাচ্ছিল না। তাই বাধ্য হয়েই সন্তানকে নজরে রাখতে নিজেই নিয়ে এসেছেন।

বিক্ষোভের পুরোটা সময় পুলিশ ও বিজিবি সদস্যরা নিজ অবস্থানে দাঁড়িয়ে ছিলেন। মিরপুর অরিজিনাল ১০-এ শুরুতে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিলে পরে তারা সরে যান।

গত শুক্রবার (২ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন। তারা আপামর জনসাধারণকে অলি-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান করেন।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি