পুলিশ ভেবে সাংবাদিককে গণপিটুনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২৪, ০৫:৫২আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১১:১৬

সরকার পতন আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আতিক হাসান শুভ। সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পুরান ঢাকা রাইসা বাজার মোড়ে পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষের সময় তিনি হামলার শিকার হন।

জানা যায়, সোমবার দুপুর থেকে বংশাল থানার সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ সংঘর্ষ চলতে থাকে। এ সময় সাংবাদিক শুভ পুলিশ প্রান্ত থেকে সংবাদ সংগ্রহ করতে চাইলে পুলিশ বাধা দেয়। ফলে তিনি আন্দোলনকারীদের পাশে গেলে বিক্ষিপ্ত জনতা পুলিশ মনে করে তার ওপর হামলা চালায় দেয়। এতে তার ডান হাতের সোলডার ও বাঁ পায়ের থাইয়ে রক্ত জমাট বেঁধে যায়।

সাংবাদিক আতিক হাসান শুভ বলেন, সোমবার দুপুরে কয়েক হাজার বিক্ষোভকারী তাঁতীবাজার, রাইসা বাজারসহ আশপাশের এলাকায় বিক্ষোভ করছিল। পুলিশ বংশাল থানার সামনে রাস্তা থেকে আন্দোলনকারীদের ওপর গুলি ছুড়ছিল। এ সময় নিজেকে সুরক্ষিত রাখতে পুলিশ কাছে যায়। তখন পুলিশ বাজে ব্যবহার করে, এক পর্যায়ে গুলি করারও হুমকি দেওয়া হয়। এরপর দৌড়ে আন্দোলকারীদের কাছে গেলে তারা পুলিশ মনে করে আমাকে গণপিটুনি দেয়।

তিনি বলেন, ‘আমার মাথায় হেলমেট ছিল, শরীরে সেফটি জ্যাকেট ছিল। এ জন্য তারা প্রথমে পুলিশ মনে করে পিটাইছে। কিছুক্ষণ পর আন্দোলকারীরা সাংবাদিক পরিচয় পুরোপুরি নিশ্চিত হওয়ার পর তারা রিকশায় তুলে দিয়েছেন।’

/এবি/এনএআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি