ড. ইউনূস মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবেন: নতুন অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২৪, ১৮:০২আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৮:০২

শান্তিতে নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূস এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৮ আগস্ট) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দায়িত্ব গ্রহণের পর তিনি এ মন্তব্য করেন।

শুরুতেই তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে সব শহীদ শিক্ষার্থীদের স্মরণ করেন। পরে নিজ দফতর প্রসঙ্গে তিনি বলেন, এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অ্যাটর্নি জেনারেল কার্যালয় নিরবচ্ছিন্ন কাজ করবে। আগামীর বাংলাদেশ হবে আন্দোলনকারীদের রক্তের ঋণ পরিশোধের বাংলাদেশ। অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করাই লক্ষ্য থাকবে।

এসময় তিনি দ্রুত সুপ্রিম কোর্ট খুলে দেওয়ার আহ্বান জানান। নতুন সরকার গঠনের পর নীতি-নির্ধারকরা বিচারপতিদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।

এর আগে, সকালে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করলেন।

/বিআই/এমএস/
সম্পর্কিত
জালিয়াতি রোধে অ্যাটর্নি জেনারেল অফিসের পাঁচ নির্দেশনা
‘আদ-দ্বীনের ঘটনায় অ্যাটর্নি জেনারেলের পরামর্শে পরবর্তী পদক্ষেপ’
পদত্যাগ করছেন সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম