আইজিপির কাছে পুলিশ সদস্যদের বিভিন্ন প্রস্তাব উপস্থাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২৪, ২০:৩৭আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ২০:৩৭

বর্তমানে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে বৈঠক করে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে পুলিশ সদর দফতরে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করে এসব প্রস্তাব দেন তারা।

এ সময় আইজিপি তাদের বক্তব্য শোনেন এবং দ্রুত সেগুলো বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। পরে পুলিশ সদর দফতরের এআইজি মো. নাজমুল ইসলামকে প্রধান করে আট সদস্যের একটি কমিটি গঠন করে দেন।

বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে আলোচনা শেষে তাদের উত্থাপিত প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সদর দফতর।

এই কমিটির অপর সদস্যরা হলেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জুয়েল রানা, ডিএমপির এসি (ফোর্স) সৌম্য শেখর পাল, সিআইডির ইন্সপেক্টর মো. জাহিদুল ইসলাম, ডিএমপির সার্জেন্ট মো. আসাদুজ্জামান জুয়েল, সিআইডির এসআই মো জহিরুল হক, ডিএমপির কনস্টেবল মো. বরকত উল্লাহ।

কমিটি সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, আহত পুলিশ সদস্যদের সুচিকিৎসা এবং তাদের প্রস্তাবগুলো স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়নে সুপারিশ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

/জেইউ/এনএআর/
সম্পর্কিত
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ ফেলে যাওয়া গাড়িটি শনাক্ত
সর্বশেষ খবর
সালমান শাহকে স্মরণ করে শাবনূর বললেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’
সালমান শাহকে স্মরণ করে শাবনূর বললেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’
নরওয়ের প্রয়াত রাজার শেষকৃত্যে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম
নরওয়ের প্রয়াত রাজার শেষকৃত্যে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম
যাকাত সংগ্রহ ও বিতরণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী
যাকাত সংগ্রহ ও বিতরণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী
রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা
রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি