সভাপতি সৈয়দ শুকুর আলীকে ভীতি প্রদর্শনে ডিআরইউর নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৪, ২২:০১আপডেট : ১০ আগস্ট ২০২৪, ২২:০১

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সৈয়দ শুকুর আলী শুভকে গালাগালি ও ভয়-ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

সৈয়দ শুকুর আলী শুভ গণমাধ্যমকে জানান, শুক্রবার (৯ আগস্ট) রাতে তিনি অফিস থেকে বের হয়ে প্রেস ক্লাবে যান। সেখান থেকে সিএনজি না পেয়ে রিকশাযোগে বাসার উদ্দেশে রওনা দেন। কিছুদূর যাওয়ার পর কয়েকজন অচেনা লোক তার গতিরোধ করে এবং সাংবাদিক জানার পর গালিগালাজ করে এবং ভয় দেখায়।

শনিবার (১০ আগস্ট) ডিআরইউ সহসভাপতি শফিকুল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভকে গালাগালি ও ভয়-ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ডিআরইউ নেতারা বলেন, সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নয়। চলমান পরিস্থিতিতে একটি পক্ষ সাংবাদিকদের ওপর হামলা ও ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছে, যা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। সাংবাদিকদের পেশাগত ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

সম্প্রতি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার দ্রুত বিচার দাবি করেন নেতারা।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান