বিদেশ থেকে ভোট দেওয়ার সুযোগের দাবি প্রবাসীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৪, ১৬:২১আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১৬:২১

বিদেশ থেকে ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়াসহ ১১ দফা দাবি জানিয়েছে প্রবাসী ও তাদের পরিবাররা।

মঙ্গলবার (১৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’ এর ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জাননো হয়।

প্রবাসী ও তাদের পরিবারদের অন্যান্য দাবি হচ্ছে—

বিমানবন্দরগুলোতে বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ মর্যাদা ও আলাদা লাউঞ্জের ব্যবস্থা করা, পাঠানো রেমিট্যান্সের ওপর ন্যূনতম ৫ শতাংশ প্রণোদনা নিশ্চিত করতে হবে, বিমানবন্দরে প্রবাসীদের সম্মান করা, সব ধরনের হয়রানি বন্ধ করা, লাগেজ কেটে মালামাল চুরি না করা, লাগেজের সুরক্ষা নিশ্চিত করা, বৈধ অথবা অবৈধ প্রবাসীর মৃত্যু হলে লাশ দ্রুততার সঙ্গে সরকারি খরচে বাংলাদেশে আনার ব্যবস্থা করা ও লাশ পরিবারের কাছে হস্তান্তর করার সঙ্গে সঙ্গে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নির্ধারিত অর্থ নগদ বা ব্যাংকে জমা করা, বৈষম্যবিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে মিছিল করায়— সংযুক্ত আরব আমিরাতে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে ৫৭ জন সাজাপ্রাপ্ত প্রবাসীকে সাধারণ ক্ষমার আওতায় আনার জন্য বাংলাদেশ দূতাবাসকে দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এছাড়া বিভিন্ন দেশে অবৈধ বাংলাদেশি প্রবাসীদের বৈধ করার জন্য বাংলাদেশি দূতাবাসকে অগ্রণী ভূমিকা পালন করা, সব দূতাবাসকে রাজনৈতিকভাবে সম্পূর্ণ মুক্ত রাখা, প্রবাসীসেবা ইচ্ছে করে বিলম্ব না করা ও দূতাবাসে ঘুষ গ্রহণ বা স্বজনপ্রীতি করলে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করা, বেশিরভাগ বিদেশগামীকে যে কাজ দিয়ে পাঠানো হয়, পরবর্তীকালে তা মেলে না— এটা বন্ধ করতে হবে। বিদেশ যাওয়ার আগেই কাজ ও বেতনের পরিমাণ নিশ্চিতভাবে জানানোর ব্যবস্থা করা, বিদেশে পাঠানোর আগে ওই কাজের ওপর কমপক্ষে ৩-৬ মাসের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে পাঠানো।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের