লন্ডনে ফিরেছেন সিলেটের সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৪, ০৯:৫৪আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৯:৫৫

লন্ডনে ফিরে গেছেন সিলেটের সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। শুক্রবার (২৩ আগস্ট) রাতে এ তথ্য নি‌শ্চিত করেছেন যুক্তরাজ্য আওয়ামী‌ লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সা‌জিদুর রহমান ফারুক।

তি‌নি জানান, আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে লন্ডনে তার দেখা হ‌য়েছে। তবে মামলা থাকার পরও কীভাবে তিনি ফিরে এলেন সেসব বিষয়ে তি‌নি কিছু জানেন না বলে জানান তি‌নি। 

ফারুক বলেন, আনোয়ারুজ্জামান লন্ডনে এসেছেন। তার সঙ্গে আমার দেখাও হয়েছে।

আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে হত্যা মামলা থাকার পরও তিনি কবে এবং কীভাবে দেশ থেকে বের হলেন, সে ব্যাপারে কিছু বলতে চাননি আওয়ামী লীগের এই নেতা।

এদিকে আনোয়ারুজ্জামানের যুক্তরাজ্যের মোবাইল নম্বর খোলা রয়েছে। সেই নম্বরে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি।

প্রসঙ্গত, গত বছরের ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী আনোয়ারুজ্জামান চৌধুরী। দীর্ঘ প্রবাস-জীবনে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও এর আগে দেশে কোনও পর্যায়ের নির্বাচনে অংশ নেননি তিনি। জীবনের প্রথম নির্বাচনে অংশ নিয়ে সিলেট সিটি করপোরেশনের পঞ্চম মেয়র নির্বাচিত হন। 

এই নির্বাচনে দলীয় নির্দেশনা মেনে প্রার্থী হননি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। পরে ওই বছরেরই ৩ জুলাই মেয়র হিসেবে শপথ নেন আনোয়ারুজ্জামান। শপথের গ্রহণের প্রায় চার মাস পর নভেম্বর মাসে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দেশব্যাপী পুলিশ, প্রশাসন ও সরকারদলীয় লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে। গত ৪ আগস্ট সিলেটে এক প্রতিবাদী মিছিলে হামলা ও গুলি চালানোর অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। যেখানে সিলেট মহানগর পুলিশ কমিশনার ও সাবেক সংসদ সদস্যসহ ৫৭ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও আসামি।

/ইউএস/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম