দুই হত্যা মামলায় আসামি শেখ হাসিনাসহ ১১৪ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৪, ১৪:৪১আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১৮:০৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ডেমরার সানারপাড়ে মিরাজ হোসেন ও মোহাম্মদপুরের বছিলায় বুড়িগঙ্গা ফিলিং স্টেশনের মেশিন অপারেটর মনসুর মিয়া নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) মিরাজ হোসেনকে হত্যার অভিযোগে ৯২ জনকে আসামি করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে মামলা করেন বাদী খোরশেদ আলম মিয়া। আদালত ডেমরা থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এ মামলায় উল্লেখযোগ্য অপর আসামিদের মধ্যে রয়েছেন–সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুন অর-রশীদ।

অন্য মামলা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে দায়ের করা হয়েছে। ২২ জনকে আসামি করে মামলাটির দায়ের করেন মনসুর মিয়ার ভাই আয়নাল হক। আদালত এই অভিযোগটি মোহাম্মদপুর থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এই মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন– সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুন অর-রশীদ।

মনসুর হত্যা মামলার অভিযোগে উল্লেখ করা হয়, কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৯ জুলাই মোহাম্মদপুরের বছিলা ব্রিজ এলাকায় মাদ্রাসা থেকে সন্তানকে আনতে যাচ্ছিলেন মনসুর মিয়া। পথে পুলিশ ও র‌্যাবের গুলিতে আহত হন তিনি। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরাজ হত্যা মামলার অভিযোগ থেকে জানা গেছে, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মিরাজ। ডেমরার সানারপাড় মেইন রোডে এলে আইনশৃঙ্খলা বাহিনী ও র‌্যাবের সঙ্গে আওয়ামী লীগ, পেশাজীবী, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগের কয়েকশ’ সদস্য দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে। তারা গুলি চালাতে থাকে। এতে মিরাজসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন।

/এআই/আরকে/এমওএফ/
সম্পর্কিত
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
ভারতের থানায় তরুণীর অভিযোগ, জামালপুরে কলেজছাত্র গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সর্বশেষ খবর
দেখে নিন ৫টি কড়া ফাউল
মেসিকে মারাত্মক ট্যাকল করে রামোস লাল কার্ড পেয়েছিলেন...   
কেন গালাগালি শিখতে হয়েছিল দীপিকাকে
কেন গালাগালি শিখতে হয়েছিল দীপিকাকে
নেতানিয়াহুর ‘মুখোমুখি’ হওয়ার খবর উড়িয়ে দিলেন ভ্যান্স
নেতানিয়াহুর ‘মুখোমুখি’ হওয়ার খবর উড়িয়ে দিলেন ভ্যান্স
ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার, আদালতে দাঁড়ায়নি কেউ
ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার, আদালতে দাঁড়ায়নি কেউ
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা