৩২ সাংবাদিকসহ ৫২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৪, ১৫:৪২আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১৭:০০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করা হয়েছে। এই গণহত্যাকাণ্ডে উসকানি দেওয়ায় ৩২ জন সিনিয়র সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে আইসিটি’র তদন্ত সংস্থার কার্যালয়ে আন্দোলনে নিহত নাসিফ হাসান রিয়াদের বাবা মো. গোলাম রাজ্জাকের পক্ষে এ অভিযোগ দায়ের করেন আইনজীবী গাজী এইচ তামিম।

যেসব সাংবাদিক ৩ আগস্ট প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে গণহত্যা চালিয়ে নেওয়ার উসকানি দেন, তাদের আসামি করা হয়েছে বলে এই আইনজীবী জানান।

আসামিদের মধ্যে রয়েছেন—১. শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ। ২. ওবায়দুল কাদের, সাবেক সেতুমন্ত্রী ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। ৩. আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। ৪. মো. আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী। ৫. হাছান মাহমুদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী। ৬. হাসানুল হক ইনু, সাবেক তথ্যমন্ত্রী। ৭. মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক শিক্ষামন্ত্রী। ৮. জুনাইদ আহমেদ পলক, সাবেক ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। ৯. মোহাম্মাদ আলী আরাফাত, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও তৎকালীন সরকারের কতিপয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপি। ১০. আতিকুল ইসলাম, সাবেক মেয়র, ঢাকা উত্তর সিটি করপোরেশন। ১১. চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি। ১২. হারুন আর রশীদ, অতিরিক্ত আইজিপি ও সাবেক ডিবি প্রধান। ১৩. হাবিবুর রহমান, ডিএমপি কমিশনার ও কতিপয় অসাধু পুলিশ কর্মকর্তা ও সদস্য। ১৪. মো. হারুন আর রাশীদ, সাবেক মহাপরিচালক, র‍্যাবসহ কতিপয় অসাধু র‌্যাব কর্মকর্তা ও সদস্য। ১৫. বিপ্লব কুমার সরকার, সাবেক যুগ্ম কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ১৬. জিয়াউল আহসান, সাবেক মহাপরিচালক, এনটিএমসি। ১৭. মো. মাহাবুব রহমান, ওসি, আদাবর থানা ডিএমপি, ঢাকা। ১৮. সাদ্দাম হোসেন, সভাপতি- বাংলাদেশ ছাত্রলীগ। ১৯. শেখ ওয়ালী আসিফ ইনান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ ও কতিপয় অজ্ঞাতনামা বাংলাদেশ আওয়ামী লীগ ও ১৪ দলীয় নেতাকর্মী। ২০. এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক বিচারক, আপিল বিভাগ, সুপ্রিম কোর্ট। ২১. মুহাম্মদ জাফর ইকবাল, অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। ২২. নিঝুম মজুমদার, আইনজীবী ও অনলাইন অ্যাক্টিভিস্ট। ২৩. মেজবাহ কামাল, অধ্যাপক, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ২৪. নাঈমুল ইসলাম খান, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব। ২৫. ইকবাল সোবহান চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। ২৬. ফরিদা ইয়াসমিন, সভাপতি প্রেস ক্লাব, ঢাকা ও সাবেক এমপি। ২৭. শ্যামল দত্ত, সাধারণ সম্পাদক, প্রেস ক্লাব, ঢাকা। ২৮. মোজাম্মেল বাবু, সিইও, প্রধান সম্পাদক, একাত্তর টিভি। ২৯. নবনীতা চৌধুরী, সাংবাদিক ও টিভি সঞ্চালক। ৩০. সুভাষ সিংহ রায়, সম্পাদক, এবি নিউজ ২৪ ডটকম। ৩১. আহমেদ যোবায়ের, এমডি, সময় টিভি। ৩২. তুষার আব্দুল্লাহ, সাবেক বার্তা প্রধান, সময় টিভি (বার্তাপ্রধান এখন টিভি)। ৩৩. সাইফুল আলম, সিইও, ডিবিসি নিউজ। ৩৪. নইম নিজাম, সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন। ৩৫. আবেদ খান, সাবেক সম্পাদক, সমকাল।

৩৬. প্রভাষ আমিন, বার্তা প্রধান, এটিএন নিউজ। ৩৭. ফারজানা রুপা, সাবেক প্রধান প্রতিবেদক, একাত্তর টিভি। ৩৮. শাকিল আহমেদ, বার্তা প্রধান, একাত্তর টিভি। ৩৯. মিথিলা ফারজানা (মোবাশ্বিরা ফারজানা মিথিলা), হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স, একাত্তর টিভি। ৪০. জাহেদুল হাসান পিন্টু, সম্পাদক, ডিবিসি। ৪১. মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক, ডিবিসি। ৪২. আশীস সৈকত, প্রধান বার্তা সম্পাদক, ইন্ডিপেনডেন্ট টিভি। ৪৩. মানস ঘোষ, হেড অব নিউজ, এশিয়ান টিভি। ৪৪. প্রণব সাহা, ডিবিসি। ৪৫. মাসুদা ভাট্টি, বাংলাদেশের সাবেক তথ্য কমিশনার। ৪৬. মুন্নী সাহা, সাবেক প্রধান নির্বাহী সম্পাদক, এটিএন নিউজ। ৪৭. জ ই মামুন (জহিরুল ইসলাম মামুন), সাবেক প্রধান নির্বাহী সম্পাদক, এটিএন বাংলা। ৪৮. স্বদেশ রায়, নির্বাহী সম্পাদক, দৈনিক জনকণ্ঠ। ৪৯. সোমা ইসলাম (চ্যানেল আই)। ৫০. শ্যামল সরকার (ইত্তেফাক)। ৫১. অজয় দাশ (সমকাল)। ৫২. আশরাফুল আলম খোকন, সাবেক প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবসহ কতিপয় দালাল সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও কথিত সুশীল ব্যক্তিবর্গ।

আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ৩(২) ও ৪(১)/৪(২) ধারা অনুযায়ী, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে প্ররোচনা ও উসকানি, পরিকল্পনা ও নির্দেশে অন্যান্য আসামি কর্তৃক বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে দেশীয় ও আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ করে সাধারণ নিরীহ নিরস্ত্র ছাত্র-জনতাকে হত্যা, নির্যাতন, আটক, গুম করার মাধ্যমে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটন করার অভিযোগ আনা হয়েছে।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের