র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালকসহ ১৬ ডিআইজিকে বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩৩

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ইমতিয়াজ আহমেদসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্বে থাকা ১৬ ডিআইজিকে বদলি করা হয়েছে। বদলির পর ১৬ জনকেই সংযুক্ত করা হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে বিশেষ শাখার ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম ও পুলিশ সদর দফতরের ডিআইজি মো. নিশারুল আরিফকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে সংযুক্ত, র‌্যাব সদর দফতরের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ইমতিয়াজ আহমেদ ও এসবি’র ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ আমিন এবং শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজকে নৌ পুলিশে বদলির পর সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে, এই প্রজ্ঞাপনে এসবি’র ডিআইজি মো. মনিরুল ইসলামকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে, সিআইডির ডিআইজি এ কে এম নাহিদুল ইসলামকে পুলিশ টেলিকমে সংযুক্ত, এসবি’র আমেনা বেগমকে ডিআইজি হাইওয়ে পুলিশে, এসবি’র ডিআইজি মো. মনির হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়াকে হাইওয়ে পুলিশে, এসবি’র মো. মনিরুজ্জামানকে রাজশাহী বিপিএ সারদায় এবং হাইওয়ে পুলিশের ডিআইজি মো. জামিল হাসানকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে বদলির পর সংযুক্ত করা হয়েছে।

এছাড়া ম্যাস র‌্যাপিড ট্রানজিটের (মেট্রোরেল) ডিআইজি মো. মাহবুবুর রহমানকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে, সিআইডির ডিআইজি শ্যামল কুমার নাথকে এপিবিএন সদর দফতরে ঢাকায়, ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এম মোস্তাক আহমেদ খানকে এপিবিএন সদর দফতর ঢাকায় এবং পিবিআই ডিআইজি মিরাজ উদ্দিন আহম্মেদকে রেলওয়ে পুলিশ ঢাকার ডিআইজি হিসেবে বদলির পর সংযুক্ত করা হয়েছে।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের