গণহত্যার বিচারের জন্য ট্রাইব্যুনাল আইনে সংশোধন দরকার: তাজুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৬

জুলাই-আগস্টের গণহত্যার বিচারের জন্য মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রয়োজন বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম. তাজুল ইসলাম। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালে জামায়াত নেতাদের আইনজীবী ছিলেন।

রবিবার (১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালে আগে মানবতাবিরোধী অপরাধের বিচার হয়েছে, তা নিয়ে আন্তর্জাতিকভাবে প্রশ্ন উঠেছে। ভবিষ্যতে এই ট্রাইব্যুনালে যাদের বিচার হবে, তা নিয়ে যেন কোনও প্রশ্ন উত্থাপিত না হয়। এজন্য আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা দরকার।’

তিনি বলেন, ‘জুলাই-আগস্টে যে গণহত্যা হয়েছে, তার বিচার প্রচলিত আইনে সম্ভব নয়। বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে হবে। এজন্য আইনে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে।’

তবে জামায়াত নেতাদের আরেক আইনজীবী গাজী এম এইচ তামিম বলেন, ‘বর্তমান আইনেই ট্রাইব্যুনালে ন্যায়বিচার সম্ভব, সংশোধনের প্রয়োজন নেই। ন্যায়বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনালে সৎ ও যোগ্য বিচারক নিয়োগ দিতে হবে।’

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
‘ডলারকে ধরেন স্যার, সেও তো দোষী’, আত্মপক্ষ শুনানিতে সোহেল 
রামিসা ধর্ষণ-হত্যাসোহেল বললেন ‘মাফ করে দেন’, নির্দোষ দাবি স্বপ্নার
রামিসা ধর্ষণ-হত্যা আদালতে আনা হয়েছে সোহেল-স্বপ্নাকে, আত্মপক্ষ শুনানি আজ 
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি