আন্দোলনে শ্রমিক দল কর্মী হত্যা: শেখ হাসিনাসহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৪

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় শ্রমিক দলের কর্মী রিয়াজুল তালুকদারকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী রয়েছেন। আরও ৩৫০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে নিহতের ভাই রুবেল তালুকদার বাদী হয়ে এই মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি যাত্রাবাড়ী থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী জহিরুল হাসান মুকুল এতথ্য নিশ্চিত করেন। 

মামলার অভিযোগে বলা হয়,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট বিকাল ৫টার দিকে যাত্রাবাড়ী থানার চার রাস্তার মোড়ে হাজার হাজার ছাত্র-জনতা এক দফা আন্দোলনের সমর্থনে মিছিল করছিল। সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সব অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র দিয়ে নির্বিচারে হাজার হাজার ছাত্র জনতার ওপর গুলি চালায়। এসময় বাদীর ভাই যাত্রাবাড়ী থানার শ্রমিক দল কর্মী মো. রিয়াজুল তালুকদার গুলিবিদ্ধ হয়ে মারা যান।

মামলার অপর আসামিরা হলেন– সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল, সাবেক পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক, সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি  আব্দুল আলীম বেপারী, মোদাচ্ছের খান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি।

শরীয়তপুর জেলার আওয়ামী লীগের সভাপতি সাদেকুর রহমান শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, রেজাউল কাজী, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা লাক মিয়া, আওয়ামী লীগের নেতা দুলু মোল্লা, আওয়ামীলীগের নেতা আবুল হাসেন তপাদার, কামরুজ্জামান উজ্জ্বল, মো. বাচ্চু বেপারী, মো. গোলাম মোস্তফা মোল্লা, যুবলীগ নেতা মো. জাহাঙ্গীর মৃধা, আওয়ামী লীগ নেতা আ. ছালাম হাওলাদার,  সাখাওয়াত হাওলাদার, মো. ফরিদ শেখ, মো. জাহিদ ফকির, ইসমাইল হক, মানিক শেখ, মো. মহসিন মাদবর, নুহুন মাদবর, চুন্নু বেপারী, তাইজুল সরকার, বাচ্চু সরদার, সিফাত, মোবারক আলী সিকদার, আব্দুল হক কবিরাজ, জি.এম নুরুল হক, আবু তাহের চৌকিদার, সাইমুন আলম বাবুল আকন, মোসলেন মাদবর, মাহবুবুর রহমান, আলতাফ হোসেন খান, শাহ আলম তালুকদার, বিল্লাহ হোসেন দিপু, মো. লিটন সিকদার,  দিদার সিকদার।

মো. আলতাফ হোসেন, আব্দুল হামিদ, আনোয়ার মাদবর, মনির হোসেন খান, বাদশা ফকির, আ: ওহাব মাদবর, ইসমাইল মোল্লা, তোতা মোল্লা, ইদ্রিস ফরাজী, ইদ্রিস মাদবর, এনামুল মাস্টার, সেকেন্দার হাকিদার, রুবেল বেপারী, তাজিম বেপারী, এনামুল হক মুন্সি, কামরুল হাসান রিপন, ফজলু বেপারী, সিরাজুল ইসলাম ঢালী, ওমর ফারুক পাংকু, রশিদ গোলন্দাজ, খবির উদ্দিন, সোহাগ বেপারী, জাহাঙ্গীর চৌকিদার, ইসমাইল খাঁ, কুদ্দুস বেপারী, জি. এম সালাউদ্দিন,  ফারুক হাওলাদার, নুরুল আমিন হাওলাদার, সেলিম সিকদার, আবুল হোসেন ফরাজী, নাগির মোল্লা, রফিকুল ইসলাম মাস্টার, সাইদুল সরদার, কাউছার মাদবর।

আ. হাকিম মাদবর, রাশেদুজ্জামান রাশেদ, লিটন বেপারী, সুমন বেপারী, মান্নান খান, মতি ছৈয়াল, বোরহান মল্লিক, লিয়াকত মল্লিক, আ. রহমান হাওলাদার, আলমগীর হোসেন ঢালী, মিজান মোল্লা, আব্দুর রহমান দরবারী, আলী আশ্রাফ মাল, মোবারক মোল্লা, দাদন শিকদার, রুস্তম বেপারী, সুরুজ কাজি, ইলিয়াস উজ্জমান মাল্লিক, দেলোয়ার সিকদার, আ: ছালাম খান, হারুনুর রশিদ মুন্না, আমিনুল ইসলাম মিন্টু, হাবিবুর রহমান হাবু, জাহাঙ্গীর খান, আলমগীর খান, বোরহান মাদবর, জহির ছৈয়াল, জাহিদুল ইসলাম দিপু, রশিদ গোলন্দাজ, মিলন মাদবর, জুলফিকার, ইকবার খান, মো. তারিকুল হাসান, জৈনুদ্দিন বেপারী, ইকবাল খান, আল-আমিন খান, নুরুজ্জামান খান, মাহবুব হক হিরোক, সোহেল খান, সেলিম সরদার, মোল্লা শহিদুল ইসলাম, মাধব চন্দ্র শীল, আজাদ বেপারী, রনি, রাসেল তালুকদার, মিজান খান, আবু বেপারী, রফিক সরদার, বাবুল খান, মো. আলমগীর হোসেন, মো. নুরের নবী ভু্ঞা রাজু, খালিক মাহমুদ ভুইঁয়া, মো. খলিলুল্লাহ রিপন, আশীষ কুমার দাস, মসিউর রহমান লিমন, ও আব্দুল রহিম আকন।

/এআই/ইউএস/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম