তৃতীয়বারের মতো আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো শক্তি ফাউন্ডেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৭ আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২৫

দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) উদ্যোগে আয়োজিত ‘২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে এনজিও ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক অর্জন করেছে শক্তি ফাউন্ডেশন। অনুষ্ঠানে সেরা বার্ষিক প্রতিবেদন, সমন্বিত প্রতিবেদন ও করপোরেট সুশাসনের জন্য পুরস্কার পেয়েছে ব্যাংক, বিমা, এনজিও ও উৎপাদনসহ মোট ১৩টি খাতের ২২টি প্রতিষ্ঠান।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শক্তি ফাউন্ডেশন ৩ দশকেরও বেশি সময় ধরে দেশের দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম, স্বাস্থ্যসেবা, ক্লাইমেট চেঞ্জ এবং নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছে। সেইসাথে আর্থিক লেনদেনের স্বচ্ছতা ও সুরক্ষা নিশ্চিতকরণে ডিজিটাল মাইক্রোফাইন্যান্সের ব্যবহারে অগ্রণী ভূমিকা রেখেছে।

ক্রেডিট রেটিংয়ে শক্তি ফাউন্ডেশন দীর্ঘমেয়াদে ‘এএ’ (ডাবল এ, হাই সেফটি) এবং স্বল্প মেয়াদে ‘এসটি২” (হাই গ্রেড) অর্জন করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ বলেন, ‘তৃতীয়বারের মতো আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মধ্যে দিয়ে কর্মক্ষেত্রের প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসনের প্রতি শক্তি ফাউন্ডেশনের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। এ অর্জনে আমরা অত্যন্ত সম্মানিত।’

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার নারী শিল্পীদের অংশগ্রহণে আপত্তি, সুনামগঞ্জে বন্ধ হলো বাউল গানের আসর
এবার নারী শিল্পীদের অংশগ্রহণে আপত্তি, সুনামগঞ্জে বন্ধ হলো বাউল গানের আসর
সাজা শেষেও বাংলাদেশে বন্দি ১৬৮ ভারতীয়, কেন দায়িত্ব নিচ্ছে না ভারত?
সাজা শেষেও বাংলাদেশে বন্দি ১৬৮ ভারতীয়, কেন দায়িত্ব নিচ্ছে না ভারত?
একই খাবারে বারবার চুবিয়ে খাওয়া কি অস্বাস্থ্যকর?
একই খাবারে বারবার চুবিয়ে খাওয়া কি অস্বাস্থ্যকর?
এনসিপি পুনর্গঠন, নতুন দায়িত্বে হাসনাত-সারজিস-আসিফ-পাটওয়ারী
এনসিপি পুনর্গঠন, নতুন দায়িত্বে হাসনাত-সারজিস-আসিফ-পাটওয়ারী
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান