‘মায়ের ডাকের’ সানজিদার ভাই আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৩আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১৭:০৮

গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গড়ে ওঠা সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির বড় ভাই সাইফুল ইসলাম শ্যামলকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর তেজগাঁও এলাকার শাহীনবাগের বাসা থেকে তাকে আটক করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এ তথ্য জানায়।

প্রায় এক যুগ আগে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল হক সুমনের ভাই সাইফুল ইসলাম শ্যামল।

এলাকাবাসীর নানা অভিযোগের ভিত্তিতে সাইফুল ইসলাম শ্যামলকে আটক করা হয়েছে বলে জানান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে খোঁজ-খবর নিয়ে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে সানজিদা ইসলাম তুলি সাংবাদিকদের জানান, সেনাবাহিনীর সদস্যরা তার ভাইকে তুলে নিয়ে যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরা নষ্ট করার চেষ্টা করে।

আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাইফুল ইসলাম শ্যামলকে আটকের সঙ্গে মায়ের ডাকের কোনও সম্পর্ক নেই। এলাকাবাসী শ্যামলের নামে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়। এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’

/জেইউ/আরকে/
সম্পর্কিত
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
মিরপুরে ট্রাফিক পুলিশের তৎপরতায় বিদেশি পিস্তলসহ যুবক আটক
সর্বশেষ খবর
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান